somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবাজারে আগুন নেপথ্যে ভারতীয় পন্যের মার্কেট চাঙ্গার পরিকল্পনা নয়তো ?

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনে ঈদ। মাত্র ১৭ দিন বাকি। সারা বছরের ৬০ ভাগ কাপড় কেনা বেচা হয় মাত্র ১ মাসে। আর সে সময়টাকে টার্গেট করে আগুন লাগানো হল।

কেন বলছি লাগানো হল? যুগান্তরের আজকের প্রত্রিকাতে চোখ রাখুন বুঝতে পারবেন। এত ব্যাপক আগুন লাগাতে একটি শর্ট সার্কিট দিয়ে সম্ভব না। আমি বলছিনা, বলেছেন, একজন অভীঙ্গ ইলেকট্রশিয়ান। আমারও দৃঢ় বিশ্বাস সেটাই ঠিক।

প্রায় ৫০০০ দোকান পুড়েছে। মানে প্রায় ১০,০০০ হাজার ব্যবসায়ী বা টাকা লগ্নিকারী পথে বসেছে। কারও দোকান, কারও শেয়ার, কারও বাকিতে কেনা, কারও অগ্রিম বিনিয়োগ... মাত্র ৬ ঘন্টায় শেষ। চোখের সামনে পুড়ে শেষ। কত শত পরিবার সর্বশান্ত হল ভাবুন একবার। সারা দেশেই ঈদ মার্কেটে এর প্রভাব পড়বে।

ফায়ার সার্ভিস আসলো ২০-৩০ মিনিট দেরিতে যদিও রাস্তা ৫ মিনিটের। শুরুতে ধীর গতি, তারওপর গ্যাস প্রয়োগ করল পানির পরিবর্তে। পানি যদিবা দিতে শুরু করল ১-২ ঘন্টা পরে, শুরুতে ফ্লো ছিল কম। অবস্থা দেখে যা মনে হয়েছে, সবই পরিকল্পিত, উপরের ইশারায় ঘটেছে। বাংলাদেশের বস্ত্রশিল্পের পেছনে লাগা শুরু হয়েছে।

কত কি আমরা হারালাম। যখন পাটকল বন্ধ হলো এদেশে, ভারতে তখন নতুন ৫টি চালু হল। চামড়া শিল্প ধ্বংস হল, লাভের মুখ দেখল ভারত। প্রায় সোয়া ২ লাখ ভারতীয় বাংলাদেশ থেকে রেমিটেন্স পাঠায় ভারতে। যা প্রায় ২ বিলিয়ন ডলার প্রতি মাসে। ভারত থেকে বাংলাদেশে আসে কত?

আমি সহ আমার অনেক বন্ধু বিভিন্ন মাল্টি ন্যাশনাল কম্পানিতে ইন্টারভিউ দিয়েছি বিভিন্ন দেশে। যদি ভারতীয়রা ইন্টারভিউ বোর্ডে থাকে, তাহলে আমাদের কেউই ভাল পারফর্মেন্স করেও কখনও জব পাইনি। ব্যাপারটা এখন ওপেন সিক্রেট। ভারতীয়রা থাকলে বাংলাদেশীরা চাকরী পায় না বা পাওয়াটা কষ্টকর।

আপনারা যারা এখনও ইদ মার্কেট করেননি, তারা ভারতীয় পন্য ক্রয় থেকে বিরত থাকুন। উচ্চ বিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারা ভারতে যান, শপিং করতে অথবা অনলাইন শপিং করেন, এবার অন্তত বিরত থাকুন। ভারতকে আর কত দিবেন? হাসিনা তো দিচ্ছেই।

আমরা যখন ইলিশ পাইনা বাজারে, কলকতায় তখন ৭০০ টাকায় বড় বড় ইলিশে জামাই সষ্ঠি হয়। জি-বাংলা ইলিশের রেসিপি শেখায়। যখন ইলিশ আহরন বন্ধ থাকে, ভারতীয় রা বাংলাদেশে সীমানায় ঢুকে বড় বড় ডিম পাড়া উপযোগী ইলিশ ধরে নিয়ে যায়। আমরা আম খেতে পাইনা, আর উপহারের হাড়ি ভাঙ্গা আম ভারতে গিয়ে পঁচে। কেন রে ভাই?

আপনি হয়ত জানেন না, এবার ভারত বাংলাদেশি টাকা এক্সচেন্জ বন্ধ করে দিয়েছে। রুগীরা আছে চরম বিপদে... বাংলাদেশিদের মূল্যায়ন নাই, টাকারও ভ্যালু নাই। আহ কি চমৎকার অর্জন হাসিনার...

বঙ্গবাজারে যারা পথে বসল, আগামী ১০ বছরেও তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। আপনি যদি ভারতীয় শাড়ি কাপড় বা পন্য কেনেন, দেশের সার্বিক ক্ষতির জন্যে আপনিও দায়ী...

সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১২
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×