somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

ঘরে আলু সংরক্ষণের উপায়

০৪ ঠা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উত্তরবঙ্গের চাষীরা, ভেঙ্গে পরবেন না। আপনারা আমাদের দেশের নিস্বার্থ নিবেদিত যোদ্ধা। আলু নিয়ে হতাশ হবেন না। জয়পুরাহাট ও ঠাঁকুরগায়ে সরকারীভাবে অল্প কিছু আলু রাখার ঘর তৈরী করে দিয়েছে। ৪ মাস আলু ভাল থাকবে ঐ সব ঘরে। যদি আপনি বরাদ্দ না পান, একই ধাচের ঘর নিজের বাসায় বানিয়ে ফেলুন। ঐ ধরনের ঘর বানাতে ১ সপ্তাহের বেশি লাগার কথা না। ঘর তৈরীর ট্রেনিং পেতে কৃষি অফিসে যোগাযোগ করুন। তাও না হলে youtube এ আংশিক ভিডিও দেয়া আছে, দেখে নেবেন।



ঘরোয়া পদ্ধতিতে কখনই ৫-৬ মাসের বেশি আলু সংরক্ষণ করা যায় না। কিন্তু মাচাং আলুর স্বাদ কোল্ডস্টোরের আলুর চেয়ে বেশি। প্লাস পয়েন্ট হল, বাজারে ঘরে রাখা আলু বা মাচাং আলুর দাম বেশি। শহরে চাহিদাও বেশি। তাই হতাশ হবেন না।

যা করতে হবে:
১. মাঠে আলু তোলার পর পানি মারবেন না বা পানিতে ধোয়া যাবে না।
২. আলুর গায়ে লেগে থাকা মাটি বা বালি শুকিয়ে নিন।
৩. নিখুদ, পোক্ত আলু বাছায় করুন। কাটা, থেতলানো, অপোক্ত, দাগ লাগা বা দাউদ আলা আলু বাদ দেবেন।
৪. আলুর গায়ে আঘাত লাগে এমনভাবে ওঠা নামা করবেন না।
৫. যদি সম্ভব হয়, CPC spray করবেন বা অঙ্কুরদগম রোধী স্প্রে করবেন। না পেলে দরকার নাই।
৬. বেশ কয়টি পদ্ধতি আছে, ঘরোয়া উপায়ে আলু সংরক্ষনের। যেমন:

ক) মাচাং পদ্ধতি
খ) কুয়ো পদ্ধতি



ভারতে কুয়ো বা হাউজ পদ্ধতি বেশি চলে যেখানে গরমে তাপমাত্রা অত্যাধিক হয় এবং বৃষ্টি/বন্যা কম হয়। খরচ বেশি, স্থায়ীত্ব বেশি। আমাদের দেশের কৃষকদের আর্থিক স্বচ্ছলতা কম। বিধায় এটাতে আমার আগ্রহ কম। তবু সংক্ষেপে বলছি:

- আঙ্গিনার লেভেল থেকে ৬ফুট গভীর করে হাউজ করতে হবে। হাউজের প্রস্থ প্রয়োজন মত হবে। হাউজের দেয়াল পানি প্রতিরোধী হতে হবে।
-হাউজের নীচে ৩ ইঞ্চি পরিমান শুকনো ঝরঝরে বালি দিতে হবে।
- ১ফুট পরিমান আলু রেখে আবার বালির প্রলেপ দিতে হবে, মানে বালি দিয়ে আলু ঢেকে দিতে হবে। এভাবে ১ ফুট বাকি রেখে আলু স্তরে স্তরে সাজাতে হবে।
- আলু দিয়ে হাউজটি পরিপূর্ণ হলে, মাশারীর মত কোন নেট দিয়ে ঢেকে দিতে হবে যাতে বায়ূ চলাচল করে। পোকামাকর না যায়।
- রোদ বা পানি হাউজের উপর যাতে না পরে, তা নিশ্চিত করতে হবে।
- প্রতি মাসেই কম পক্ষে একটি লেয়ারের আলু তুলে ফেলতে হবে। এভাবে ৪ মাস আলু ভাল থাকবে।



মাচাং পদ্ধতি:
এটা মূল মন্ত্র ঠিক রেখে যে কোন জায়গায় বানানো যাবে। সেটা বাসার আঙ্গিনায় বা ঘরের চালের কোঠাতেও হতে পারে।
- প্রথমে মাটি থেকে ১ ফুট উচুতে বাঁশের চাটায়ের মেঝে বানাতে হবে।
- ঘরের প্রষ্থ প্রয়োজন মত। উচ্চতা যতগুলো লেয়ার করবেন তার উপর। মাচাঙের চারপাশ পাটকাঠি বা বাশের চাটায় দিয়ে ঘিরে দেয়াল বানাতে হবে।
- যদি ৩-৪ মাষ আলু সংরক্ষনের প্রয়োজন হয় তবে, ৫ ফুটু উচ্চতা পর্যন্ত আলু খামাল বা স্তুপ করে রাখতে পারেন। যদি ৬ মাস রাখতে চান তবে, ১ ফুট আলু রেখে তার উপর শুকনো বালু দিয়ে আবার ১ ফুট আলু, আবার বালু আবার আলূ। এভাবে ৪-৫ ফুট পর্যন্ত করতে পারেন।
-প্রতি ১৫ দিনে আলুর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। যদি ইদুর আলু খায়, সরিয়ে ফেলতে হবে। যদি আলু ঘামা ঘামা হয় , সরিয়ে নিতে হবে।
- মাচাং ঘরে আলো যতটা না ঢোকে তার ব্যবস্থা করতে হবে। পলিথিন ব্যবহার করা যাবে না। ফ্যান ব্যবহার করা গেলে ভাল। নয়ত যথেষ্ট বাতাস চলাচল করতে পারে তা নিশ্চিত করা।
- যদি বালি ব্যবাহার না করেন, তাহলে কিছু দিন পরপর আলু ওলোট পালট করে দিতে হবে। মানে উপরের আলু নিচে, নিচের আলু ওপরে। এতে একটা সুবিধা হল, পচা আলু বেছে নেয়া যায়। ফলে বেশি দিন আলু ভাল থাকে।
- যদি উপরে সিমেন্টের টিন দেন তবে খু্বই ভাল। কিন্তু যদি মেটেল টিন দেন, তবে নিচে খড় বা বাশের সিলিং থাকা ভাল অধিক তাপের হাত থেকে বাচাতে।

মনে রাখবেন, আলু যদি ১০ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় ঘরে/মাচাং এ থাকে তাহলে আলুর মান খুবই ভাল থাকবে।


আমি দেখেছি, কোন কোন কৃষক ৫ঘন ফুটের (দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ৫ ফুট করে)বাশের খাচি তৈরী করে তাতে আলু রাখে। এতে কোন যত্নের প্রয়োজন হয় না। শুধু শুকনো অন্ধকার বায়ূ চলাচল করে এমন জায়গায় রাখতে হয়।

একজন কৃষকেরও যদি এই লেখাটা উপকারে আসে, আমি ধন্য বোধ করব।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

লিখেছেন নতুন নকিব, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০৩

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে কিছু কণ্ঠ থাকে, যেগুলো শুধু শব্দ নয়; হৃদয়ের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বাংলার... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে

লিখেছেন অর্ক, ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৩



আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×