আমার কবিতায় তুমি কষ্টের জলছাপ খোঁজো,
আমার চোখের ক্লান্ত চাহনিকে তোমার পরিহাস।
আমার ভেতরে তিল তিল করে বেড়ে ওঠা ক্ষতটা,
তার গভীরতা তুমি কখনও দেখতে পাবে না।
আমার স্বপ্নের ছন্দময় ছ্ন্দপতন-
সে তোমার কল্পনা থেকে যোজন যোজন দূরে।
আমার সকল ছন্দে শব্দের নীরব অশ্রুপাত,
সে তোমার বোধশক্তির বাইরে।
আমার চোখে কোন উত্তর খুঁজতে যেয়ো না,
তাঁরা উত্তর খুঁজে খুঁজে বড় ক্লান্ত।
আমার দীর্ঘ:শ্বাসের সাথে তোমার সথ্যতা হবে না
কারণ তাঁরা তাদের মত একা থাকতে ভালোবাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

