আমি বাঙালি
অরণ্য আবীর
আমার অস্তিত্বই আমাকে জানান দেয়
আমি বাঙালি
সত্তায় বিকশিত হয় লাল সবুজের পতাকা
আমার শিরায়, উপ-শিরায় বয়ে চলে
বাংলার খরস্রোতা নদী, আর চোখে নীল আকাশ
বহতা নদীর কলতানে সুর তুলে বলি
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
সবুজ মাঠের বুকে কৃষকের ভালোবাসায়
সোনালী ফসলে ভরা কিষাণির মিষ্টি হাসি
আর পল্লীর পালা গানের সুরে, আমি মিশে আছি
মিশে আছি বাংলার বৈশাখী মেলায়, বর্ষার বৃষ্টি ধারায়
নবান্ন উৎসবে, ঈদ পার্বণে, শীতের পিঠায়
বঙ্গপোসাগরের মতো বিশাল হৃদয় আমার
পাহাড় সম দৃঢ় প্রত্যয়ে তুলি বজ্রের হুংকার
জয় বাংলা, জয় হোক বাংলার
তবে, কেন নত হবে শির আমার
ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার
মিরপুর ।। ২২ ডিসেম্বর ।। ২০১৩
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



