somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত নারী রাস্তায় হবে রক্তাক্ত??

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনিকার সপ্তম শ্রেণীতে উঠেছে মাত্র। মায়োপিয়ার জন্য তাকে চশমা পরতে হয়। চশমা পরার কারণে তাকে খুব মায়াবী লাগে। দেখতেও খুব সুন্দরী। হালকা পাতলা দেহ গঠন। রিফাত আনিকার সাথে পড়ে। আনিকা জানে রিফাত তাকে খুব পছন্দ করে। কিন্তু আনিকা এসব পেম ভালোবাসায় বিশ্বাসি না। রিফাত তার সাথে নিজ থেকে কথা বলতে আসলে সে এড়িয়ে চলে।এই নিয়ে রিহাতের মনে খুব ক্ষোভ।
আনিকার স্বপ্ন সে ডাক্তার হবে, এই স্বপ্ন বুকে লালন করে চলছে তার পড়ালেখা। ক্লাসের ফার্স্ট গার্ল হওয়ার যোগ্যতা থাকলেও সে ফার্স্ট গার্ল নয় কারণ তাদের ক্লাসে এক মেডাম এর মেয়েই প্রথম। এই নিয়ে মাঝে মাঝে তার খুব খারাপ লাগে কিন্তু করার কিছু নেই, এটাই নিয়ম, এটাই রীতি।
একদিন ক্লাস শেষে আনিকা বাসায় ফিরছিল হঠাত রিফাত এসে আনিকার সামনে দাড়িয়ে বলল, আনিকা তুমি কি আমাকে একটুও পছন্দ করনা?
আনিকা কিছু বলল না।
রিফাত আবার বলল, দেখ আনিকা তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু তুমি যদি আমাকে একটুও না বুঝ তাহলে কি আমার খারাপ লাগবেন?
আনিকা শান্ত গলায় বলল, দেখ রিফাত আমরা এখনো অনেক ছোট, ভালো মন্দ বুঝার বয়স আমাদের এখনো হয়নি আর তাছাড়া আমি অনেক স্বপ্ন নিয়ে লেখাপড়া করছি। আমি আমার স্বপ্ন থেকে ছিটকে পড়তে চাইনা। প্লিজ তুমি বুঝার চেষ্টা করো।
রিফাত কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে চলে গেল।
পরদিন রিফাতের এক বন্ধু রিফাতকে বলল, কিরে লাইন পেলি? নাকি আবার ছ্যাকা?
রিফাত কিছু বলল না। এমনিতে তার মন খারাপ তাই নতুন কিছু আর বলতে চাইল না।
রিফাতের আরেক বন্ধু বলল, তোর বাবার অনেক টাকা পয়সা আছে চাইলে তুই এরকম পাচটা মেয়ে তুই তোর পিছনে ঘুরাতে পারবি কিন্তু এই মেয়েটা যে তোকে পাত্তা দিলনা খুব আফসোস লাগছে।
রিফাত নরম গলায় বলল, বন্ধু দেখ আনিকা মেয়ে হিসেবে খুব ভাল আর আমি তাকে খুব ভালোবাসি। তোরা তাকে নিয়ে যা নয় তা বলতে পারিস না।
আরেকটা বন্ধু বলল, কি বলে রে? ভালোবাসে... শালা মেয়েদেরকে ভালোবাসতে নেই। ওরা আজ তোর কাল তার এরপর দিন আর কারো। হাহাহাহহাহা
রিফাত রাগ করে উঠে চলে যেতে লাগল তখন পিছন থেকে আরেকটি ছেলে বলে উঠল, শুন ভদ্র ছেলেদের জন্য মেয়েরা ভালোবাসা বিলায় না, কথায় আছেনা ভেজা বেহেস্তের চেয়ে শুকনো দুজখই ভালো। শুন আমি তোকে যে কথা বলি মন দিয়ে শুন।

ছুটি শেষে আনিকা একা একা হেটে যাচ্ছে এমন সময় রিফাত ও তার বন্ধুরা এসে আনিকার সামনে দাড়াল। রিফাত আনিকাকে একটি গালি দিয়ে বলল, আমাকে তোর পছন্দ হয়না? আমি কি পারবনা? কি মনে হয়?
আনিকা খকুব ভয় পেল। সে বলল, রিফাত তুমি এমন করছ কেন? আমি কিন্ত স্যারকে বিচার দিব। এই বলে সে জোর করে হেটে যেতে চাইল ঠিক তখনি রিফাত আনিকার ওরনায় ধরে টান দিল।
আনিকা খুব রেগে গিয়ে বলল, দেখ আমি তোর কি করি। আমি এখনি হেড স্যারের কাছে যাচ্ছি। এই বলেই সে আবার স্কুলের দিকে যেতে চাইল। তখনি রিফাত তার পিছনের পকেটে থাকা একটি ছুরি দিয়ে আনিকাকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে গেল।
ডাক্তার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, এখন সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।
আর কত এমন নির্যাতন বাংলাদেশ দেখবে? আর কত খাদিজা রিসা নির্যাতিত হবে?
আর এসব ঘঠনা এখন প্রতিনিতই ঘঠছে কিন্ত প্রশাসনের ঠনক নড়ছে না । অপরাধিরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আমরা এর থেকে মুক্তি চাই।

লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান
এম সি কলেজ, প্রাণীবিদ্যা বিভাগ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×