১.
বন্ধ জানালার বাইরে আছড়ে পড়ে
সূর্যের সদ্যজাত আলো....
পথ হারিয়ে
ফিরে যায় -বিষন্নতা নিয়ে ,
আমি তার চেয়েও বেশি বিষাদ নিয়ে অপেক্ষায়.....
হঠাত করেই খুঁজে পেয়েছিলাম যে আলো ,
তা অন্ধকারেই থেকে যায় .........
আর তারপর
পৃথিবীর নির্মম এক সুদর্শনা
আমায় পথের মাঝে একলা রেখে চলে যায় ....
২ .
এরপর ....
পেরিয়ে এসেছি কত আঁধার -
কত আলোকময় দিন ;
কত প্রেম আর অপ্রেম এর কাব্যে
বেড়েছে আমার ঋণ |
আমি হারতে গিয়ে বাঁচতে শিখেছি ,
ডুবতে গিয়ে ভাসতে দেখেছি ,
ঘৃণায় শিখেছি প্রেম ;
আর নতুন করে বাঁচবো বলে-
বেঁধেছি জীবন ফ্রেম |
৩ .
অতঃপর......
নির্মম অন্ধকারে আলো জ্বেলে
আজকাল খুঁজে যাই আরেক আঁধার-
যে আঁধার আলোর জন্মদাত্রী,
যে আঁধার বাঁচতে শেখায় নতুন করে-
শেখায় বাঁচাতেও ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



