রাত না ভোর বলব বুঝতে পারছি না।তবে বাইরে ঘুটঘুটে অন্ধকার। সময়? এখন ৫.৩০ বাজছে। সময় আপেক্ষিক ব্যাপার।আমার কাছে এখনো তাই রাত।মাত্র সেহরি খাওয়া হলো।জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি রাস্তার নিয়ন বাতি গুলোর হালকা আলো চারিদিকে আলো-আধাঁরের খেল খেলছে। ঘুমিয়ে আছে নিউ ইয়র্ক,কে বলেছে নিউ ইয়র্ক ঘুমায় না? ২৪/৭ এর স্টোর সার্ভিস আর নাইট শিফটের কিছু লোকের ঘরে ফেরা রাতকে শহর এর অস্থিরতা থেকে দূরে রাখতে পারেনি। রাতের মোহনীয়তা এই শহরের প্রাণহীনতাকেও ছুঁয়ে গেছে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছি রাস্তার বাতি গুলোর দিকে। হঠাত একজনকে দেখলাম রাস্তা দিয়ে হেঁটে যেতে।অন্যমনস্ক ভাবে চোখ পড়লো লোকটার দিকে।চোখ আটকে গেলো। কতজনই তো হেঁটে যাচ্ছে রাস্তাগুলো ধরে।কিন্তু এই লোকটি স্পষ্ট আমার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো যেনো আগুনের মতো জ্বলছে।হাতে কি লোকটার? একটা লম্বা দা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেনো লোকটা? অবাক করা ব্যাপার।পুলিশের ভয় নেই নাকি ব্যাটার? চোখ ফিরিয়ে নিচ্ছিলাম,দেখি লোকটা আমার দিকে তাকিয়ে হেসে উঠলো। শ্লেষ মেশানো হাসি, আত্মা কেঁপে উঠলো যেনো আমার। বাকশূণ্য হয়ে চেয়ে রইলাম। এতোক্ষণ তাও বিশ্বাসযোগ্য ছিলো(আসলেই কি?) কিন্তু পুরো হিসেব এলোমেলো হয়ে গেলো যখন অজানা একটি কোম্পানীর রাতের প্রহরী সিকিউরিটি গার্ড হেঁটে চলে গেল লোকটির মাঝখান দিয়ে। যান্ত্রিক নগরীতে বসে ভূত দেখা? এতো মস্তো বড়ো অপরাধ!! চোখ কচলে তাকালাম। কিছু নেই।সেই নিস্তব্ধ রাস্তাটিই তাকিয়ে হাসছে আমার দিকে। সিকিউরিটি গার্ডটিই শুধু রাস্তা দিয়ে হেঁটে আসছে তার ব্যাগটি ঝুলিয়ে। কোন কথাই হলো না, কিন্তু লোকটার সাথে যেনো অনেক কথাই হয়ে গেল। আমি আসছি...যেনো জানান দিয়ে গেলো সে... (To be continued)
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।