আজকে প্রথম-আলো'র খবরঃ
''সাড়ে তিন বছরের হিসাব
রাজশাহীতে আটজনের রগ কেটেছে শিবির''
পুষ্পিতা নামক এক পাঠিকার মন্তব্যঃ "রাবিতে গত ৫ বছর ছাত্রলীগের হাতে কত শত ছাত্র নির্যাতিত হয়েছে, নিহত হয়েছে, কত ছাত্রী লাঞ্ছিত হয়েছে, ধর্ষিত হয়েছে তার একটি হিসাব যদি এখানে থাকত তাহলে আমরা
তুলনা করে বুঝতে পারতাম কারা এদেশের সবচেয়ে বড় জঙ্গী সংগঠন।"
আমার জবাবঃ
পুষ্পিতা @ ছাত্রলীগের অপকর্ম গত ৪/৫ বছরের সংবাদপত্রগুলোর নিয়মিত সংবাদ, এটা আমরা সবাই পড়েছি এবং দেখেছি। আপনি কোথায় থাকেন তা আমি জানিনা, কিন্তু আমি রাজশাহীতেই থাকি এবং ছাত্ররাজনীতির সাথে গত ৭ বছর থেকে যুক্ত। তাই গত ৪/৫ বছরে রাজশাহীর রাজনীতির ফিরিস্থি আমার নখদর্পনে। আপনার ভাষ্যমতে; 'এই সময়ে ছাত্রলীগের হাতে কত ছাত্র নির্যাতিত হয়েছে, নিহত হয়েছে, কত ছাত্রী লাঞ্ছিত হয়েছে, ধর্ষিত হয়েছে তার হিসেব করাই কঠিন।'
এক্ষেত্রে আপনি আমাদের অনেকটা আষাড়ে গল্প শোনালেন! আমি জানি এই সময়ে ছাত্রলীগের হাতে শুধুমাত্র ছাত্রলীগ-শিবির সংঘর্ষে শিবিরের নোমানী নিহত হয়েছে, তাছাড়া আর কেউ নিহত হয়নি; এমনকি অবিশ্বাস্য হলেও চরম সত্য যে; এর পরে ছাত্রলীগ কখনো শিবিরের গায়ে হাত তোলার সাহস-ই পায়নি। আর অনেক ছাত্র-ছাত্রী ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছে, এটা যেমন সত্য; তেমনি আপনি যে ধর্ষণ এর কথা বলেছেন সেটা পুরোপুরি-ই মিথ্যা। এর মাধ্যমে আপনি তো নিজেকেই অপমানিত ও প্রশ্নবিদ্ধ করলেন! শুধুমাত্র দলীয় দায়মুক্তির জন্য আপনি নিজে একজন নারী হয়েও কিভাবে পারলেন নিজেদের চরিত্রের উপর ধর্ষণের মিথ্যা অপবাদ লেপন করতে!?
আসলে আপনারা দলীয় স্বার্থ হাসিলের জন্য সব করতে পারেন! সেই ১৯৪৭ সাল থেকে এর জন্য আপনারা হাতিয়ার হিসেবে কখনো করেছেন ধর্মের ব্যবহার, কখনো করেছেন ধর্ম গ্রন্থের ব্যবহার, কখনো করেছেন ধর্মীয় উপাসনালয় এর ব্যবহার, ৭১-এ করেছেন মা- বোনদের ইজ্জতের ব্যবহার, গত কয়েক বছর ধরে করলেন ধর্মীয় অনুভুতির ব্যবহার, আর সর্বশেষ করলেন নিজের সতীত্বের ব্যবহার। কি আর করবেন? এটাই তো আপনাদের প্রকৃত ধর্ম!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



