somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুন্ঠিত মানবতা ও বিবেকের আত্মহত্যাঃ

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত রমযানের শেষের দিকের কোন এক সন্ধ্যায় ইফতারির পর পদ্মা গার্ডেনে বসে ছিলাম। তো রাত সাড়ে আটটার দিকে আমি একজন রক্তের ডোনারকে কল দিয়ে ডলফিন ক্লিনিকের উদ্দ্যেশ্যে সেখান থেকে রওয়ানা দিলাম, সেখানে সাড়ে নয়টায় একজনের অপারেশন হবে। পথিমধ্যেই আমি লক্ষ্য করলাম মুন লাইট কনফারেন্স সেন্টারের সামনে একজন মানুষ যন্ত্রনায় কাতরাচ্ছে এবং গড়াগড়ি করছে।

পাশে গিয়ে দেখি তিনি ছুরিকাঘাতে আহত, তার পুরো শার্ট রক্তাক্ত, তার রক্তের রঙে রাস্তা রাঙিয়ে গেছে। আশেপাশের উৎসুক জনতা তার এই পরিণতি দেখছে আর একটা করে বিরুপ মন্তব্য করে চলে যাচ্ছে। কারো মতে সে হিরোইন খোর, কারো মতে চোর, কারো মতে সন্ত্রাসী... কিন্তু, তার চিকিৎসার বিষয়ে কারো কোন মতামত নেই। আরে বাবা সে মাতাল হোক, চোর হোক আর সন্ত্রাসীই হোক...... এখন তো সে আমাদের সাহায্যপ্রার্থী। মানবতার প্রশ্নে তো সে আমাদের নিকট থেকে সাহায্য পাওয়ার অধিকার রাখে।

তাছাড়া যারা তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করছিলো, তাদের কয়েকজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে; তারা এই লোকটিকে চিনে নাকি.? কিন্তু কেউ বলেনি যে, আমি চিনি।

আমি দেখলাম প্রথম যিনি এগিয়ে আসলেন তিনি একজন মেয়ে, তারপর আমি, তারপর মুন লাইট থেকে বেরিয়ে আসা আরো একজন আপু ও তার ডাকাডাকিতে আরো একজন ছেলে। মজার বিষয় হলো; দুই পথ থেকে এগিয়ে আসা ঐ দুই আপু সেই অজ্ঞাত সেই আহত লোকটির চিকিৎসার জন্য যতটাই ব্যতিব্যস্ত হচ্ছিলেন, আমাদের বিবেকহীন এই সুশীল সমাজের সদস্যরা ততটাই পিছনে সরে যাচ্ছিলেন।

আমরা যখন তাকে মেডিকেলে পাঠানোর জন্য যখন অটো খুঁজছিলাম, তখন সেখানে ২০ জনের মত দাড়িয়ে থাকলেও কেউ একটা অটো ডেকে আনেনি। আমি অটো ডাকতে গিয়ে দেখি ঐ দুই আপুর একজন একটা অটো ডেকে নিয়ে আসছেন, আর ২০ জন পুরুষ হিজরা'র মতো সেখানে দাঁড়িয়ে আছে। অটো আসার পরে তাকে ধরে অটোতে উঠানোর জন্য চারজনের দরকার, কিন্তু হাতে ধুলো ও রক্ত লেগে যাবে তাই কেউ ধরছিল না।

অবশেষে নাম না জানা ঐ দুই আপুর অনেক ডাকাডাকিতে আরো দুই জন এগিয়ে আসলে, আমরা চার জন মিলে তাকে ধরে অটোতে তুললাম, আর সাথে গেল আমাদের সাথের প্রথমের ঐ ভাই।

এর মিনিট পাঁচেক পরেই অবশ্য আমার কাছে কল এল যে রক্ত ক্লিনিকে নয়, মেডিকেলে দিতে হবে তাই আমি ডোনারকে নিয়ে মেডিকেলে গেলাম। সেখানে গিয়ে আমি জরুরী বিভাগের জানালা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সেই ভাই নিজের পকেটের টাকা খরচ করে টিকেট ও ফরম কিনে তা পূরন করে তার ভর্তি সম্পন্ন করল। আন্তরিকভাবে ধন্যবাদ জানায় নাম না জানা সেই ভাই ও ঐ দুই আপুকে।
আজ যা করা উচিৎ ছিলো দাঁড়িয়ে থাকা ঐ ২০ জন পুরুষের প্রত্যেকের, তা করল দুই জন মেয়ে...!
তাই মনে প্রশ্ন জাগে; আমাদের মধ্যকার মানবতা কি লুন্ঠন হয়ে গেছে...?
আমাদের বিবেক কি আত্মহত্যা করে ফেলেছে...?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×