somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশম জাতীয় সংসদ নির্বাচন, অতঃপর আওয়ামীলীগ এর উদ্দেশ্যে খোলা চিঠিঃ

০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুক্ষণ আগে শেষ হলো বহুল আলোচিত দশম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুব-ই কম। তবে নির্বাচনে ভোটারদের সাড়া না দেওয়ায় এটাকে বিএনপির জনগণ কর্তৃক ভোট প্রত্যাক্ষান বলে উল্লেখ করার দাবী অগ্রহনযোগ্য।
কেননা আতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পায়; এদেশের নির্বাচনে শতকরা সর্বোচ্চ ৭৫ ভাগ ভোট পড়ে। দলগুলোর প্রাপ্ত ভোটের হিসেব করলে দেখা যায় এর মধ্যে আওয়ামীলীগ ও তার জোটের ভোট ৪০ শতাংশ এবং বিএনপি ও তার জোটের ভোট ৩৫ শতাংশ।
যেহেতু বিএনপি ও তার জোট এই ভোট বর্জন করেছে, সেহেতু এই নির্বাচনে ভোট পড়ার কথা সর্বোচ্চ ৪০শতাংশ। কিন্তু এর মধ্যে আবার জাতীয় পার্টির একটি অংশও ভোট বর্জন করেছে। আমরা যদি ধরি বিগত নির্বাচন-গুলোতে কাস্ট হওয়া ভোটের ১০ শতাংশ জাতীয় পার্টির, তাইলে এখানে তার অর্ধেক অর্থাৎ ৫ শতাংশ ভোট বর্জন করেছে।
তাহলে এই নির্বাচনে সর্বোচ্চ ৩৫ শতাংশ ভোট কাস্ট হওয়া উচিত।
কিন্তু ভোটারের উপস্থিতি এতই কম ছিল যে; হার এর অর্ধেক হবে কিনা তা নিয়ে আমরা সন্দিহান!
উপস্থিতির হার এত কম হওয়ার পিছনে যে কারণগুলো প্রভাব ফেলেছে, তার মধ্যে; নিরাপত্তাহীনতা, প্রতিপক্ষের হুমকি, কেন্দ্রে কেন্দ্রে হামলা, ভোটের দায়িত্বে থাকা লোকজনকে হত্যা, গত ৫ বছরে সরকারী দলের প্রার্থীদের সংগে কর্মীদের তৈরি দূরত্ব থেকে ক্ষোভ প্রভৃতি রয়েছে। এক্ষেত্রে বিএনপির ভোট প্রত্যাক্ষান এর দাবী নিতান্তই হাস্যকর, কারণ এদেশের জনগণের ৯৫ শতানশই এখনো দলের নাম দেখে ভোট দেয়, কর্ম দেখে নয়!

তাই এই মূহুর্তে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি আমার আহবান; আপনারা কিন্তু ভোটার উপস্থিতির লড়াইয়ে হেরে গেছেন, এখন কোন ধরনের কারচুপির আশ্রয় নিয়ে নৈতিকতার লড়াইয়েও হারিয়েন না এবং গায়ে আপনাদের ইতিহাস ও ঐতিহ্য বিরোধী ভোট চুরির কলঙ্ক মাখিয়েন না। ঠিক যতগুলো ভোট পরেছে তার উপর-ই ফলাফল ঘোষণা করুন... কেননা, মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই সারা বিশ্ব দেখেছে যে ভোটারের উপস্থিতি কেমন ছিল। তাই এখন পারসেন্টেজ বাড়ানোর চাইতে সুষ্ঠ ও কারচুপি-বিহীন নির্বাচন হয়েছে এটা দেখানোই যুক্তিসংগত বলে আমি মনে করি। এর ফলে আপনারা দেখাতে পারবেন যে দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন হয়। ফলে ভোটার উপস্থিত করতে না পারাটা আপনাদের পরাজয় হলেও মূলত দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করে আপনারাই জয়ী। পক্ষান্তরে দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হবে না, তাই তত্বাবধায়ক সরকার চাই; বিএনপির এই দাবী বিশ্বের কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
মনে রাখবেন, গত দুই বছর থেকে আপনাদের দুই দলের লড়াই কিন্তু দলীয় সরকার বনাম তত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে। আর আপনারা কিন্তু ক্ষমতায় আছেন, তাই এখন আপনাদের একমাত্র কাজ; বিশ্বকে দেখিয়ে দেওয়া যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×