যেখানে শিক্ষাই জাতির মেরুদন্ড, সেখানে শিক্ষার উপর ভ্যাট বসানো কোনভাবেই সমর্থনযোগ্য নয়, এটা অযৌক্তিক এবং লজ্জাজনক। তবে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের এই আন্দোলনও সমর্থনযোগ্য নয় অন্তত দুটি কারনে...
.
প্রথমত, তারা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন তাদের সেমিষ্টার ফি বর্ধিত করে, কিংবা সেমিষ্টার ফি দিতে একদিন দেরী হয়ে গেলে হাজার হাজার টাকা বিলম্ব মাশুল আদায় করে তখন তারা নূন্যতমও প্রতিবাদ করেনা। এখানে ব্যাক্তি মালিকানাধীন বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো নানা অজুহাতে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিলেও তাদের গায়ে বাধেনা; কিন্তু রাষ্ট্র তাদের সেমিষ্টার ফি'র উপর নির্দিষ্ট পরিমান ভ্যাট চাইলে তারা উম্মাদ হয়ে যায়!
.
আর দ্বিতীয়ত, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামের স্লোগান ছিল 'জয় বাংলা।' এই জয় বাংলা স্লোগানের উপর ভর করে বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেখানে আলোচিত ছবি দুটির দিকে লক্ষ্য করুন; এর একটিতে আজ সেই স্বাধীন দেশে বসে 'জয় বাংলা'কে বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে এই আন্দোলনে, আর অন্যটিতে একজন ছাত্রী হাসিমুখে তার সবকিছু বিলিয়ে দিবেন কিন্তু ভ্যাট দিতে রাজী নন তিনি।
.
আলোচিত ছবি দুটি থেকেই যেমন এই আন্দোলনের পিছনে কারা কলকাঠি নাড়াচ্ছেন তা পরিস্কার হয়ে যায়, তেমনি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে যারা নির্দিধায় লক্ষ লক্ষ টাকা সেমিস্টার ফি দেয় কিন্তু রাষ্ট্রকে কয়েক হাজার টাকা অস্বীকৃতি জানায় তাদের উদ্দেশ্য ও মানসিকতা পরিস্কার হয়ে যায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



