মূলত পূর্ব পাকিস্তানের জনগনের উপর পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধেই আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল! আর সেই সংগ্রামের স্লোগান ছিল 'জয় বাংলা।' এই জয় বাংলা স্লোগানের উপর ভিত্তি করে দীর্ঘ নয় মাসের লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
.
আজ সেই স্বাধীন বাংলাদেশে বসবাস করেও কয়েক শ্রেণীর মোনাফেক সেই "জয় বাংলা" অপব্যবহার, অপব্যাখ্যা ও অবমূল্যায়ন করে যাচ্ছে। এদের রাজনৈতিক পরিচয় যায় হোক না কেন, আদর্শগতভাবে এরা আসলে পাকি প্রেতাত্মা।
.
•এদের একটি শ্রেণী যারা একাত্তরে নিজ মা-বোনদেরকে পাকি সৈন্যদের হাতে তুলে দিয়েছিল তারা দেশের কোন দুর্বলতা দেখলেই এখনো বলে উঠে, এই হলো মুজিবের জয় বাংলা...
.
•আরেকটি শ্রেণী যারা মূলত সুবিধাবাদী, এরা সর্বদা দলীয় পরিচয়ে থেকে মুখ দিয়ে যতবার 'জয় বাংলা' বের করে, ওজন করে ঠিক ততটুকুই পকেট ভারী করে।
.
•আরেকটি শ্রেণী আছে যারা একাত্তরের সেই কুলাঙ্গারদের জারজ সন্তান, এরা বিভিন্ন অপকর্ম করে পালানোর সময় এর দ্বায়ভার ছাত্রলীগের উপর চাপানোর জন্য এই স্লোগান দিয়ে যাচ্ছে।
~
এখন সময় এসেছে সকল প্রকৃত মুজিব সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে এই সকল মোনাফেকদের প্রতিহত, পরাজিত ও বিতাড়িত করে পবিত্র 'জয় বাংলা' স্লোগানকে তার আপন মর্যাদায় অধিষ্ঠিত করার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


