somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মানুষ কেন এবং কখন ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী হয়??

০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা ধর্মে বিশ্বাসী, তারা এটা অবশ্যই মানতে বাধ্য হই যে, আমাদেরকে আল্লাহ,/ ঈশ্বর / ভগবান নামক এক মহাশক্তিধর/সর্বশক্তিমান কেউ সৃষ্টি করেছেন। আপনি এটা অব্যশই বিশ্বাস করছেন, যদি আপনি নাস্তিক না হয়ে থাকেন।

কিন্তু এই বিশ্বাসে ফাঁটল ধরে যখন, মানুষের জীবনের চাওয়া- পাওয়া, প্রাপ্তি- অপ্রাপ্তি, সুস্হতা ও সুখের খাতাটি একদম শূন্যের কোঠায় নেমে আসে। কেউ প্রকাশ না করলেও, মনে মনে, অপ্রকাশিতভাবেই অনেকে নিজেকে আল্লাহ/ ঈশ্বরের/ভগবানের প্রতিদ্বন্দ্বী ঘোষণা করতে কোন প্রকার দ্বিধাবোধ করেন না। যারা চরম ধৈর্য্যশীল, তাদের কথা কোন উদাহরণ হিসেবে টানার পক্ষপাতি আমি না।

আমাদের আশেপাশের অনেকেই আছেন, যারা জন্মের পর থেকেই নিজের বিনা দোষেই এমন এক পরিবেশ, পরিস্থিতি বা পরিবারে জন্মগ্রহণ করেন, যাদের প্রথম নিঃশ্বাস ফেলা থেকে শুরু করে জীবনের শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত সামান্য উদরপূর্তির টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হয়। শত চেষ্টা করেও তারা এই অবস্থার উন্নতি করতে পারে না, তখন সষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বকা দিতে তারা নিজের মনের কষ্ট অল্প হলেও লাঘব করার চেষ্টা করে। আর তখনই নিজেদেরকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ভাবতেও কুণ্ঠিত হয় না।

আবার অনেক বাচ্চা জন্ম লগ্ন থেকেই স্পেশাল চাইল্ড( আমি প্রতিবন্ধী বলতে, লজ্জাবোধ করছি), যাদের বেশিরভাগই ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করে। অনেকের হাত নেই,,পা নেই অথবা হাত -পা দুটোই নেই,, অনেককে দেখতে বিকৃতও মনে হয়, অনেকের তো চোখেই দেখার শক্তি নেই। পৃথিবীতে এসেছে অথচ সেটা দেখা থেকে তাকে বিনা কারণে, বিনা দোষে, বঞ্চিত করা হচ্ছে। এই মানুষগুলো জীবনের প্রকৃত স্বাদ বুঝতে পারে না। সব সময়ই এক হীনমন্যতায় ভোগে, তারাও স্বপ্ন দেখে যদি তারা স্বাভাবিক হতো, চলাফেরা করতে পারতো,নাঁচতে পারতো, গাইতে পারতো, সুন্দর পৃথিবীটা এক পলক দেখতে পারতো।

তারা যতই ধৈর্য্যশীল হোক না কেন, কোন না কোন সময়, বিশেষ কোন মুহূর্তে, তারা যখন দেহের প্রত্যেকটি অঙ্গের প্রয়োজনীয়তা অনুভব করে, জীবনের সকল অতৃপ্ত বাসনা বা আক্ষেপ, সেটা যখন শত চেষ্টা করেও অপূর্ণ থেকে যায়,, সেই সময়ে তারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ভাবা অস্বাভাবিক কিছু না, এবং তারা যথা সম্ভব এটা করবেই।

আবার অনেকে আছে যারা জন্মের পর থেকেই মরণ ব্যাধিতে আক্রান্ত।, কেউ আবার অতি অল্প বয়সে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। সে ধনী হোক বা গরিব হোক সেটা প্রধান বিষয় না। একটা সুস্থ মানুষকে তার পাশে দিয়ে যেতে দেখলেই, সে আফসোস করে। সে চায় তার আর কোন কিছু না থাকুক শুধু শারীরিক সুস্থতটা যেন সে পায়। এসব বলে সে অনেক কাকুতি মিনতি করলেও যখন সে সৃষ্টিকর্তার কাছ থেকে কোন প্রকার সাঁড়া পায় না, নিজের অবস্থার কোন উন্নতি দেখতে পায় না, তখনও সে ঈশ্বরকে বকা দিয়ে বসে। সমস্ত ঈমান চলে যাচ্ছে সেই ভয়টুকু সে তখন করে না। নিজে নিজে, অপ্রকাশিত ঘৃণার তীর ছুড়ে দেয় সৃষ্টিকর্তার প্রতি। আবার অনেকে একদম আনুগত্য প্রকাশ করে,। তবে, এখানে আমি তাদের কথা বলতে চাচ্ছি না।

আবার অনেক শিশু জন্মগ্রহণ করে, সেক্সুয়াল ডিসএবিলিটি নিয়ে, যাদেরকে আমরা ট্রান্স জেন্ডার বা তৃতীয় লিঙ্গধারী মানুষ বলে থাকি। এদেরকে সমাজ প্রতিনিয়তই অভিশপ্ত বলে ধিক্কার দিচ্ছেই । যদিও তাদের এই অবস্থা বা অসমর্থের জন্য, তারা বা তাদের পরিবার কোনভাবেই হয়তো দায়ী নয়। সোজাসুজি বলতে গেলে যিনি সৃষ্টি করেছেন, তিনিই একমাত্র দায়ী৷ তিনি সব কিছু তৈরী করে দিতে পারলে, জাস্ট ঐ জায়গাটুকুতে কি এমন ক্লান্তি অনুভব করছিলেন যে, ঠিকঠাক মতো তৈরী করে দেন নি?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৪:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×