somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন গোয়েন্দার যাবতীয় বৈশিষ্ট্য আমার একার মধ্যেই থাকা সত্ত্বেও কোনদিন গোয়েন্দগিরি করতে পারলাম না। :(( :(( :((

০৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শৈশবে তিন গোয়েন্দা পড়েননি এমন শিক্ষিত লোকের সংখ্যাই আমাদের দেশে বেশী। তবে পড়ুয়া লোকের সংখ্যাও কম নয়। শার্লক হোমস, এরকুল পোয়ারো অথবা বাংলার ফেলুদা সবার সাথে তিন গোয়েন্দার পার্থক্য হচ্ছে অন্যরা একক গোয়েন্দা হলেও তিন গোয়েন্দা তিনজনের একটি দল। তাই অন্যান্যদের কোন বিষয়ে ঘাটতি থাকলেও সম্মিলিত ভাবে তিন গোয়েন্দা'র কোন ঘাটতি বা সীমাবদ্ধতা নেই বললেই চলে। কিন্তু যখন তারা কাজের স্বার্থে আলাদা হয়ে যায় তখন তাদের শক্তিও ভাগ হয়ে যায়। অর্থ্যাৎ সম্মিলিত ভাবে তারা অন্য সবার চেয়ে এগিয়ে থাকলেও একক ভাবে তারা অনেকটাই দুর্বল।একবার ভাবুন যদি কেউ যদি একক ভাবে সবগুলো বৈশিষ্ট্য ধারন করত তাহলে নি:সন্দেহে সেই হতো সর্বকালের সর্বশ্রষ্ঠ গোয়েন্দা। ভাবছেন তা কী সম্ভব। হা সম্ভব। অবিশ্বাষ্য হলেও সত্য তিন গোয়েন্দার যাবতীয় বৈশিষ্ট্য বা গুনাবলী তার সবই একজনের মধ্যে বিদ্যমান আর সেই ব্যাক্তিটি আমি!!!

বিশ্বাস না হলে নিচের অংশ ভালোমত পড়ুন:

প্রথমেই আসা যাক কিশোরের কথায়। কিশোরের যাবতীয় গুনাবলী তার সবই আমি পেয়েছি। যেমন, কিশোরের মতই আমি কঠোর পরিশ্রমী। দৌড়, সাতরানো, পর্বত আরোহন, যে কোন বাহন চালনায় কিশোরের মতোই পারদর্শী আমি। মার্শাল আর্ট ও যে কোন খেলাধূলা বা শারিরীক কসরতেও কিশোরের মতো দক্ষতা আমার।

এরপর আছে রবিন। রবিনের সম্পর্কেও সেই একই ব্যাপার। রবিনের মতো সু-স্বাস্থ্য ও শক্তিমত্তার অধিকারী আমি। যে কোন যন্ত্রাংশ মেরামতে রবিনের সমতুল্য।

সবশেষে মুসা। মুসার যে মূল বৈশিষ্ট্য তা হচ্ছে তার প্রখর বুদ্ধিমত্তা, স্বরনশক্তি, তীক্ষ্ণদৃষ্টি। এ সব বিষয়ে আমি আর মুসা বলা যায় সমমানের। এছাড়াও ইলেকট্রনিক্স, কম্পিউটার ইত্যাদি বিষয়ে মুসার মতো পারঙ্গম। মুসার মতোই বইপ্রেমী আমি। এছাড়াও নথি পত্র লিখায়, যে কোন তথ্য খুজে বের করা, ইত্যাদি বিষয়ে মুসার সমকক্ষ। ভৌতিক ব্যপারে তো মুসার চেয়েও দু:সাহসী।

এছাড়াও আরো যে সব বিষয় তিন গোয়েন্দার সাথে মিল আছে আমার :

রবিনের মতো প্রখর দৃষ্টিশক্তি ও শ্রবনশক্তি।
মুসার মতো জ্ঞানী।
গানের গলাও কিশোরের মতো । (মাশাল্লাহ)

সুতরাং, সকলেই বুঝতে পারছেন গোয়েন্দা হওয়ার যোগ্যতা আমার কতখানি। অথচ তার পরও এই বান্দা কখনো গোয়েন্দাগিরির সুযোগ পায়নি। এত বড় মেধার এতটা অপচয় কোনমতেই গ্রহনযোগ্য নয়। তাই রহস্যের আশায় আপনাদের কাছে ধরনা দিলাম। আপনাদের যার যার যত সমস্যা আছে তা উল্লেখ করুন। এক নিমিষে সমাধান পেয়ে যাবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৯
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×