~ নাহ, ঘুম যে আসে না! ~
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
নাহ, রাত চলে যায় আয়েশ করে
ঘুম আসে না মনের কোনে
চোখ বুজে যায় ঘুমের তোড়ে
মন যে মানে না!
নাহ, ঘুম যে আসে না!!
সেই কখন থেকে চেষ্টা করি
এপাশ ওপাশ গড়াগড়ি
ভাবনাতেও শুধুই তুমি
তাওতো আসোনা,
নাহ, ঘুম যে আসে না!!
হঠাৎ বোধহয় তন্দ্রা আসে
ক্ষণেক পরেই চমকে ছোটে
গলির বাঁকে বাঁশি বাজে
সুরতো ভাসে না,
নাহ, ঘুম যে আসে না!!
টিকটিকি, সেও ব্যঙ্গ করে
টি টি করে আমায় ডাকে
আঁধার শুধু জাপটে রাখে
আরতো কেহই না,
নাহ, ঘুম যে আসে না!!
মাঝে মাঝেই ঝাপসা চোখে
মনের কথাও যাই যে ভুলে
থাকলে তুমি আমার পাশে
এমন হতোই না,
নাহ, ঘুম যে আসে না!!
'ঘুমাও তুমি ঘুমাও গো জান'
একলা তোমার ঘরে
আমি না হয় পাহারা দেই
একটু দূরে বসে
নাহ, ঘুম যেন না আসে।
#অযাচিত_কালিদাস।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন