somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুরপরী আর মৃত্যু-ঘুম

০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে হয় যেন শতেক - সহস্র নিশির নিদ্রা
জমেছে দুই চোখের কোনে।
ঘুম আবেশে শরীর কাঁপে, মুদে আসে আঁখির পাতা
কিন্তু শেষে ভয় পেয়ে ঘুম পালায় ছুটে, বিনিদ্রতে।
যায় যদিবা টুটে আবার ঘুমের পরে..., এই ভেবে ঘুম
আসা-যাওয়ার লুকোছাপায় রাত গুজরান, নির্ঘুমেতে।
আঁধার সরায় সুবহে সাদেক –, ক্লান্ত লাগে
ঘুমাতে চাই নির্বিঘ্নে, নির্নিমেষে, বহুক্ষণে
এমন যেন এক সে ঘুমে ওপার দেশে...
শিঙ্গা শুনে হাশর দিনে উঠবো জেগে....!

যদিবা হঠাৎ ঘুমিয়ে পড়ি কোন এক ফাঁকে, অতর্কিতে
ছটফটিয়ে ঘুম টুটে যায়, ধড়ফড়িয়ে লাফিয়ে বসি
চোখের নিচে জমছে কালি, মুখের রেখায় চিহ্ন বলি
এধার ওধার ঘুমের মাঝে হুটহাট দেখি তোমার ছবি
দাওনা ধরা, দাওনা ছোঁয়া; তড়পায় দিল ধুকপুকিয়ে
অদ্ভুত সব ভয়ের টানে ঘুম-পরী সব পালিয়ে গেছে।

অথচ এই হাত বাড়ালেই 'হুরপরী'-কে ছুঁইতে পারি
তবুও যেন সহস্র ক্রোশ দূরের তুমি, অতীব জেদি
আমার বুকে ক্ষত-এর বাসা বাড়ছে ভীষণ হুড়হুড়িয়ে
'ঘুমাও তুমি, ঘুমাও গো জান', আমার পাষাণ, শান্ত হয়ে।

ঘুমপাড়ানী, ঘুম-পরীদের আসর বসুক তোমার চোখে
আমার দু'চোখ বিনিদ্র থাক সমস্ত রাত পাহারা দিতে
আসল কথা নির্বিঘ্নে শান্ত ও মুখ দেখার লোভে
ঘুম পালালো; ঘুম তাড়ালো 'মনের আমি' শাসন করে।

'মনের আমি', তার সাথে কি এই আমি আর লড়তে পারি?
ঘুমের মাঝে স্নিগ্ধ তুমি, কোমলমতি, সুরের ছবি
মখমলি ঐ তোমার দু'ঠোঁট, হাত কাঁপে, তাও ছুঁইতে পারি
কুসুমিত কপোলেতে আলতো পরশ রাখতে পারি
হেলান দেয়া গোধুলীর ঐ বর্ণচ্ছটা কেশগুছোটাও –
অবাধ্যতায় গোপনভাবে রুক্ষ আঙুলে সরাতে পারি।

এমনি করেই রাত কেটে যায়, কাটুক না ফির
তোমার চোখে আমার ভাগের ঘুম স্থির
আঁধার আলোয় চলুক আমার অভিযাত্রা
তোমার আননে কালিদাসের পরশ-মাত্রা
আঙুল তুলুক সপ্তসুরের মালকোষী, ঠাট ভৈরবী
গল্প করুক নিশ্চুপেতে আমার সাথে 'মনের আমি'।

এমনি করেই ক্লান্তি জমুক, আসুক শ্রান্তি, নিশ্চুপে
মহাকালের মায়ার শেষে মৃত্যু আসুক ঘুমের বেশে
সহস্র নিশির নিদ্রা আসুক বকেয়া-সমেত দুই চোখে
প্রার্থনা এই ঘুম যেন মোর ভাঙ্গে শুধুই শিঙ্গার ফুঁতে
হাশর দিনে বেহিসেবে হুরপরী যাক বেহেশতে, আর –
অযাচিত বেহিসাবি কলুষ হাতে পুলসিরাতে।

#অযাচিত_কালিদাস

০২ অক্টোবর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১

ছবি: Jackson Pollock | Untitled | The Metropolitan Museum of Art

সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×