somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ শান্তি, ওহ শান্তি!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আহারে শান্তি... বেচারা শান্তি..
শান্তি'র বাপে পারেনা কানতি!

শান্তি-তো সেই কবেই বেসাতি
বণিকের হাত ধরে –;
বেওয়ারিশ সেই শান্তি বেচারি
ইতি-উতি করে লুকালো ভাগাড়ে
স্মরণ – বরণ যেথা ছিলো সেথা
পম্পেই হয়ে আছে।

মহীরুহ বাদ, সুপারির গাছে
পরিপক্কতা এলে তার মূলে
কতোদূর তক ছড়ায়ে-ছিটায়ে –
কে পারে সমূলে সরাতে?

তাই বুঝি ভয়? যদিবা সরায়!
আতঙ্কিতে নিদ নাহি হয়।
মস্তকমাঝে মহা-আক্রোশে
পিরানহা মন ডানা ঝাপটায়ে
যারে দেখে হায় শত্রু সামঝে
দাঁত কেলিয়া ধায়; নিঃশেষের নেশায়।

গোঁফহীন যতো কুশীলব নিয়ে
আধা-খেঁচড়া সাজানো আসরে
আজ হেথা কাল হোথায় গিয়ে
বলপূর্বক দর্শক এনে, কাহাতক সভা জমে?
ইতি-উতি করে কাতুকুতু দিয়ে
কতোদিন আর গায়ে পড়ে এসে
জনতারে হয়রানি! যদি ডাকে বান
হবে বেসামাল, দেখিয়াছে দশে, দেশে।

হয়তোবা বুঝে, নয়তো বেবুঝে
কিংবা সে সব কাঁচা ছক কষে
শতরঞ্জের চলতি আসরে
মশাদেরই যতো ঢল; পাকা
খেলোয়াড় বেদখল। শুনি –
নূতন কেতন-ই বল; জনতার একদল!

তবু, ক্ষোভানলে পোড়া আঁতুড় আবাসে
ধোঁয়া থামলেও আঁচ রয়ে গেছে
প্রজ্বলিত কুহকের মাঝে লেলিহান কালিমা
মেঘের আলোয় পোড়া সে আবাসে
কার ছায়া দেখে বুক কেঁপে ওঠে!
আতঙ্কিতে রাত-দিন মিলে
ভূতের জারজ নগ্ন-নাচনে
আবাস সৌধ গুড়িয়ে সেখানে
ধ্বংস শ্মশান রচে আবিরামে;
গাহে, শান্তির জয়গান; আহা শান্তির জয়-ধাম!

আর সাথে চলে দম্ভোস্তুতি
বলে, ভুল ছিলো; করে তারো বেশি
দিনে-রাতে শুধু ক্ষোভ-অশান্তি
দাবী-দাওয়াতেই ভ্রান্তি!

শান্তি'র বাপ ভাবে দে ক্ষান্তি;
আহা শান্তি, উহু শান্তি!
শান্তি-তো সেই কবেই বেসাতি
বেওয়ারিশ যেন শান্তি বেচারি;
স্মরণে – বরণে যা ছিলো যেখানে
বাঁকা চোখে সবে দেখে।

ইশ অশান্তি, উহ অশান্তি
শান্তি'র বাপে পারেনা কানতি
সহস্র ক্রোশ দূরেও বন্ধু
হয়ে আছে বেসামাল।
আহ শান্তি, ওহ শান্তি, কাহা শান্তি প্রিয়ে;
ওগো দয়া করে আসো কাছে
এই অ-'শান্তিপ্রিয়া'র দেশে
বণিক, উশখুশ করে মরে!!


৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫ মাঘ ১৪৩১

© অযাচিত কালিদাস #অযাচিত_কালিদাস


ছবি: Conflict and Peace print by Gabriel Tobón Moreno

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×