somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কবিতা

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি কবিতা পোষ্ট করলাম..........যশোরের মণিরামপুর উপজলোর ডা: ছবেদ আলীর লেখা একটি কবিতা..................



আধুনিক কবিতা
সে এক আজব সৃষ্টি, নাম তার আধুনিক কবিতা
শতবার পড়িয়াও বুঝিবে না, কিছুই মুণ্ডু মাথা।
হোক সে গদ্য, না হোক পদ্য, না থাকুক ছন্দের মিল
বাঙালী পায়ে চাচ্ছে পরাতে বিদেশী ঢঙের হিল।
বুঝিনা আমি, বোঝে না কেহ, কি তার আসল অর্থ
কবিতা পড়িয়া বুঝতেই হবে, এমন তো নেই শর্ত!
অবাক বিস্ময়ে খোদ কবি যিনি, জিজ্ঞাসি যদি তারে
কি তার সাধ্য, অভিধান ধুঁড়ে, অর্থ বলিতে পারে।

যদিও না বুঝি, পড়তে হবে, নেই কমা-ছেদ দাড়ি
পড়াতে থামা চলবে না, রাস্তায় যেন ব্রেকশুন্য গাড়ি।
আধুনিক কবিতার রচয়িতরা আজ স্বনামধন্য কবি
যাদের কারণে ভুলে গেছি নাম, নজরুল-জসীম-রবি।
তাদের কবিতার মর্মে আজও, হাজার মানুষ কাঁদে
আধুনিক কবিতা মানায় সেখানে, বাস-ট্রেনের ছাদে।
নব্য সে সব- কবিদের বলি, এ কেমন সাহিত্য চর্চা?
তুলে রাখে চাষী না পড়ে তার, ধানের জমির পর্চা।

আধুনিক কবিরা ছন্দ মিলাও, বন্ধ করো ঢঙ
বাংলার গাঁয়ে রূপসী নায়ে, লাগাও সুরের রঙ।
বাংলা মা আজ বিস্ময়ে অবাক, বাঙালির কাজ দেখে
কাঁদিছে সন্তান অন্যখানে, মায়ের কবর রেখে।
বাংলা সাহিত্যে বঙ্গ ললনা, ফুটছে না তার চিত্র
স্বকীয়তা ভুলে বাঙালি আজ, ইংরেজী করছে মিত্র।
আজও তাদের কদর বেশি, ইংরেজি জানে যারা
বুকভরা জলে দাঁড়ায়ে বাঙালি, জল পিপাসায় সারা।

যে ভাষার লাগি জীবন দিলো সালাম-রফিক-বরকত
আজও বাঙালি শব্দ ভুলে, অক্ষরকে কয় হরকত।
ফিরাতে হবে বিজাতীয় মন, যেমন ফিরেছিলো মাইকেল
দেশীয় প্রযুক্তিতে বানাতে হবে, সুঁচ-থেকে মোটর সাইকেল।
বিজাতীর ধন, বিজাতীয় মন, ভাবতে হবে না কভু
বাংলা ভাষায় রতনের রাজি, ছড়ায়ে রেখেছেন প্রভু।
তাই আর কোন দৈন্যতা নয়, নয় কাঙ্গালিপনা
বাংলা ভাষায় খুঁজলে পাবে, পান্না-মানিক-সোনা।
ধন্য হবে মোদের জীবন, ধন্য হবে জাতি
ছড়াবে বিশ্বে মানুষের মাঝে, বাংলা ভাষার খ্যাতি।

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×