somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্ন প্রহসন

২১ শে মে, ২০০৯ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের দিনটা অন্য দিন গুলোর মত ছিলনা। আজ সোহেল তার কালো সার্টটা পরেনি। আজ বেলার মেকআপটা বেশ হালকা ছিল। আজকে আমার পকেটে টাকা ছিল। মিনহাজের মনটাও অনেক অনেক দিন পরে ভাল ছিল। আজ তাই অন্য সবার মত আমারো ধারণা ছিল যে আড্ডাটা বেশ ভাল জমবে। শুরুটা খুব একটা খারাপ ছিল না। কিন্তু সব পাল্টে দিল শিশিরের একটা প্রশ্ন। এখন বলতে পারেন শিশিরটা কে? আর তার ঐ রকম দুম করে একটা প্রশ্ন করারই বা দরকার কি? আসলে শিশিরের পরিচয়টা দিলেই বুঝতে পারবেন।
শিশিরের ধারণা প্রত্যেক মানুষের একটা দায়িত্ব থাকে যা তাকে পরিণতির দিকে নিয়ে যায়। শিশিরের স্থির বিশ্বাস তার দায়িত্ব হল প্রশ্ন করে অন্যদের আলোকিত করা। বলাই বাহুল্য যে সে আলোকের ঠেলায় আমাদের প্রাণ যায় যায় অবস্থা।
যাই হোক আজকে শিশিরের প্রশ্নটা একেবারেই অবান্তর। আড্ডার মাঝে হঠাৎ বলে উঠল
আচ্ছা বলত বেলালের পুকুরে যদি মাছের ব্যাপক ফলন হয় আর তাই দেখে যদি জালাল তার জাল সেলাই করতে বসে তবে জালালের চরিত্রকে আমরা কি বলতে পারি?
প্রশ্ন শুনে ত আমরা থ। আগা নাই মাথা নাই পোলা বলে কি! আমাদের মধ্যে সোহেল একটু উগ্র। সে বলেই ফেলল চরিত্র তোর মত। বেটার কোন কাজ নাই তাই অকাজে বসেছে,।
শিশির এতটুকুও না রেগে বলল হয়নি। সোহেল আরও কিছু বলতে যাচ্ছিল তখনই আমাদের সমাজসেবী বেলা বলে উঠল আসলে জালাল পরোপকারী। বেলালকে সাহায্যের জন্যই সে জাল সেলাই করছিল।
এই উত্তরে শিশির ত অবশ্যই আমি পর্যন্ত সবেগে মাথা নাড়লাম। আমার হঠাৎ কি হল? আমি বলে ফেললাম জালাল আসলে আমাদের দেশের আমলাদের মত। হঠাৎ মিনহাজের চিৎকারে চমকে উঠি আমরা। আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে মিনহাজের বাবা এখন সংস্থাপন মণ্ত্রণালয়ে।
তারপর ত ধুন্দুমার অবস্থা। আমি ফাটা বাঁশের চিপায় পড়ে যতই চিঁ চিঁ করি মিনহাজ ততই আমাকে চেপে ধরে। ওদিকে নাটের গুরু শিশির দেখি দিব্যি মিটি মিটি হাসে। যাই হোক মিনহাজের রাগ বেশিক্ষণ থাকেনা। তাই বহাল তবিয়তে টিকে আছি। তবে এসব ঝামেলায় শিশির আসলে উত্তরটাই দিে যেতে পারেনি। আমার মাথাটাও ফাঁকা। আপনারা কি একটু চেষ্টা করে দেখবেন?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×