somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক হচ্ছে একটা ফেসলেস বুক...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক হচ্ছে একটা ফেসলেস বুক। এবং এটাতে যদি বেশি মেতে থাকেন তো আপনার ‘ফেস’ বলে আর কিছু থাকবে না। মানে এর চেয়ে সময়ের অপচয় আর কিছু নেই। আসলে ফেসবুক নিয়ে সম্প্রতি সমাজবিজ্ঞানীরা নানা ধরনের গবেষণা পরিচালনা করছেন। তারা দেখছেন- আধুনিক মানুষের অস্থিরতার একটা বড় কারণ হলো ফেসবুক বা সামাজিক যোগাযোগের নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলোর তৎপরতা।

ফেসবুকসহ আরো যেসব সোশাল নেটওয়ার্কিং সাইট আছে-টুইটার, গুগল প্লাস, লিংকড-ইন-সবগুলোরই সবচেয়ে বড় ক্ষতি হলো-আসক্তি। ধরুন, আপনি ফেসবুকে অন্তর্ভুক্ত হলেন। আপনি কী করবেন? প্রতিদিন নিয়ম করে আপনার বন্ধুদের আপডেটেড স্ট্যাটাস পড়তে শুরু করবেন। তারপর আপনি দেখবেন এখানে স্কুল-কলেজের পুরনো বন্ধু-বান্ধবীদের অনেককেই পেয়ে গেছেন। তাদের ছবি দেখছেন। আপনি তখন আপনার ছবিও দিতে চাইবেন-আপনার নিজের ছবি, বাড়ির ছবি, পোষা কুকুরের ছবি-সবকিছুই।

এখানেই শেষ নয়। আপনি চাইবেন এ ছবিগুলোতে আপনার বন্ধুরা প্রতিদিন কমেন্ট পাঠাক। আপনিও তাদের সবকিছুতে কমেন্ট পাঠাতে থাকবেন। আর ফেসবুকের সবচেয়ে আসক্তিকর দিক হলো এর গেমসগুলো। কাজ বাদ দিয়ে বা পরিবারের সাথে সময় না কাটিয়ে গেমসে ঘণ্টার পর ঘণ্টা যেভাবে আমরা সময় নষ্ট করি তাতে এটাকে আসক্তি বললেও কম বলা হয়।

আর ফেসবুকের আরেকটি ক্ষতিকর প্রবণতা হলো-এখানে আপনার সবকিছুই উন্মুক্ত। একবার আপনি যখন ফেসবুকে সাইন-আপ করছেন, আপনি পৃথিবীর কাছে নিজেকে পুরোপুরি মেলে ধরছেন। আপনার সম্পর্কে যে কেউ যেকোনো ধরনের তথ্য জানতে চাইলে সে তা পেয়ে যাবে ফেসবুকে। আর এটা ব্যবহার করে আপনাকে ভয় দেখানো থেকে শুরু করে আপনাকে যেকোনো স্বার্থের জন্যে ব্যবহার-সবকিছুই সে করতে পারবে।

ফেসবুকে ইউজাররা নিজেদের সম্পর্কে এত ব্যাপক তথ্যাদি দেন যে, চাইলে যেকোনো ব্যক্তি এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে তাকে হেনস্থা করতে পারে। যেমন, আপনি হয়তো কোনো চাকরির জন্যে আবেদন করেছেন। নিয়োগকারী প্রতিষ্ঠান যদি চায় তাহলে আপনার এমন অনেক তথ্য ফেসবুক থেকে নিতে পারে যা আপনি তাদের জানাতে পছন্দ করতেন না বা জানানোটা আপনার ঐ প্রতিষ্ঠানে ঢোকার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×