somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্থির জীবন১ !অঁগঁজঁডঁঊঁমঁমঁচঁচঁচঁচঁৎঁৎঁৎঁৎঁ

০২ রা জুন, ২০১০ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্থির জীবন, ১ম অধ্যায়:


বাল্যকালের স্বপ্ন২ যে কৈশোরেই পূরন হইবে তাহা কখনোই ভাবিতে পারি নাই। তখন আমরা দুই জনেই নবম শ্রেণীতে অধ্যায়নরত। আমাদের বাড়ি ছিল প্রায় পাশাপাশি। বিদ্যালয়ে প্রতিদিনই তাহার সহিত দেখা হইত। দেখিতে-দেখিতে, ভাবিতে-ভাবিতে কখন- কিরূপে যে ভাল লাগিয়া গেল তাহা বুঝিতে পারি নাই। যদিও আমার প্রতি তাহার পক্ষ হইতে নূন্যতম দূর্বলতাটিও কখনো প্রকাশ পায় নাই। বরং তাহার মধ্যে আমাকে এড়াইয়া যাইবার প্রবনতাই প্রকটভাবে পরিলক্ষিত হইত। তথাপি আমিও পশ্চাদপসারণ করিবার লোক নহে। আমার দৃঢ় বিশ্বাস ছিল অন্তত এইবারের জন্য হইলেও আমি সফলকাম হইব। কিন্তু দু:খের বিষয়,বিদ্যালয় জীবন শেষ হইতে না হইতেই আমি তাহাকে হারাইয়া ফেলিলাম।

অস্থির জীবন, ২য় অধ্যায়

এইভাবে দীর্ঘকাল কাটিয়া গেল। অত:পর মহাবিদ্যালয় জীবন পার করিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম। হঠাৎ এক বসন্ত প্রহরে একটি অপরিচিত মোবাইল নম্বর হইতে ফোন আসিল। সে ছিল আমার সেই স্বপ্নের রাণী। এ যেন মেঘ না চাহিতেই জলের ফল্গুধারা । তাহার পর হইতে শুরু হইল কথোপকথন। দুই জনেই আকস্মিক এ জলের তোড়ে ভাসিতে লাগিলাম। ক্রমান্বয়ে দুজনের ঘনিষ্ঠতা বাড়িতে থাকিল। কিন্তু মধ্যখানে বাধা হইয়া দাড়াইলো তাহার পিতা-মাতা। তাঁহারা অন্য জায়গায় তাহার বিবাহ ঠিক করিল কিন্তু এরূপ বিবাহে তাহার সম্মতি ছিল না কারন ততদিনে আমাদের সম্পর্ক এমন ঘোর-ঘনিষ্টতর পর্যায়ে পৌছাইয়াছিল যে তাহার স্বসস্মানে ফিরিবার আর কোন উপায় ছিল না। এমতাবস্থায় সে আমার নিকট নিরাপদ আশ্রয়ের জন্য পালাইয়া আসিল।

অস্থির জীবন, ৩য় অধ্যায়:


তখন আমি তৃতীয় বর্ষে অধ্যায়নরত। কিন্তু একজন সচেতন প্রেমিক হিসাবে তাহার জন্য নিরাপদ আশ্রয় সুনিশ্চিত করিতে আমার কোনরূপ কার্পণ্য ছিল না। জানিতাম, ছাত্রাবস্থায় বিবাহ করিলে শতধা বাধা বিপত্তি আসিবে কিন্তু তাহাতেও আমি শংকিত কিংবা পিছপা হইলাম না। বারংবার অনুরোধ সত্বেও হলের বন্ধুরা আমার বিবাহে সাক্ষ্য দিতে রাজী হইল না।
আমি জানিতাম আমার ভালবাসা যদি সত্য হয় তবে কোন কিছুই আমাদের মিলনের সামনে বাধার প্রাচীর হইয়া দাড়াইতে পারিবে না। অত:পর বহু চড়াই উৎরাই পার হইয়া বিবাহ করিয়া ফেলিলাম এবং একটি বাসা ভাড়া লইয়া দুইজনে সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলাম।


পুনশ্চ: বিবাহ করিয়াছি অদ্যবধি দুই বছর গত হইল। এখন বন্ধুরা ঠাট্টা করিয়া বলে আমি কেন এখনো বাবা হইতে পারি নাই। তাহাদের বিশ্বাস দিনে দিনে নাকি আমার অযোগ্যতাই পরিষ্ফুট হইয়া উঠিতেছে। আপনারা আশীর্বাদ করিবেন আমি যেন অতি শীঘ্রই বাবা হইবার গৌরব লাভ করি।


পাদটীকা:
১.গো. মোস্তফা ( স্নাতকোত্তর শ্রেণী, বাঙলা বিভাগ, জা.বি.) এর সফল প্রেম অবলম্বনে।
২. প্রেমে বহুগামী হইলেও কেবলমাত্র এই মেয়েকে লইয়া ঘর বাঁধিবার স্বপ্ন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×