somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙিন ভালোবাসা

২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার কপালের মাঝ বরাবর পিস্তলটা ঠেকিয়ে যখন আমার শেষ ইচ্ছাটি জানতে চাওয়া হল, আমি তখন আমার মধ্যে নেই। পুরো শরীর জুড়ে বিজলীর মত ঝাকুনিতে ঘামের অনুভূতি আন্দাজ করা কঠিন হবে।

-না ! আমাকে বাঁচতে দিন, আমাকে মারবেন না।

লোকটির অদ্ভূদ হাসি এবং পিস্তলের গুলির শব্দের মিশ্রনে আমি হারিয়ে যাই গভীর অতলে, শূন্য থেকে শূনে, যেখানে কোন ব্যথা নেই, নেই কোন অনূভূতি!
হঠ্যৎ নিজেকে আবিষ্কার করি আধা ঘুমে আধা জাগ্রত অবস্থায়। মাঝে মাঝে আমি এমন স্বপ্ন দেখি, নাক মোটা কালো বর্ণের একজন ব্যক্তি আমাকে মারতে চায় কিন্তু তার চেহারা কখন দেখতে পারি না, পুরো মুখ জুড়ে বড় নাক!

বালিশের নিচে থেকে মোবাইল বের করে সময় দেখলাম রাত ৩:২৫ মিনিট কিন্তু ততক্ষণে ঘুমের ভাবটা কেটে গেছে। হঠাৎ গোছল করার তীব্র ইচ্ছে হল। যখন আমাকে কেউ বলে আপনার শখ কি? আমি নি:সন্দেহে বলি গোসল করা! বাথ ট্যাবের মধ্য বসে সিগারেটের টান দিয়ে পানিতে মুখ ডুবিয়ে ধোয়া ছাড়ার মধ্যে একটা আনন্দ আছে, যদিও পানিতে ধোয়া ছাড়া যায় না। তবে পানির বুদ বুদ শব্দ আমাকে আনন্দ দেয়। নাহ্ উঠে একটি সিগারেট গরম করতে হবে ! সিগারেটকে হলকা আচেঁ গরম করে টানলে তামাক পাতার চির চির শব্দ সেটিও আমাকে আনন্দ দেয়। আমি সব সময় তাই করার চেষ্টা করি যা আমাকে আনন্দ দেয়। প্রতিটি মানুষের তাই করা উচিৎ যাতে সে আনন্দ পায় তবে লক্ষ্য রাখতে হবে এতে অন্যের ক্ষতি যেন না হয়।

এই মাঝ রাতে আমার সকল আনন্দের প্রস্তুতি ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল একটি ফোন কল ! ফোনটা বার বার বেজে যাচ্ছে কিন্তু সেটি ধরার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমি চাই না এই মুহূর্তে মোটা কন্ঠস্বরে কাউকে হ্যালো বলতে, তবে আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য মাঝ রাতের ফোন কল গুলো অনেক বিপদের সংকেত বয়ে আনে।

-হ্যালো
-(অপর পাশে নিরবতা)
-যদি কথা না বলতে চান ফোনটা রাখতে পারেন !
-১৫ মিনিটের মধ্যে নর্থ-ওয়েস্টার্ন হসপিটালে আসতে পারবে ?
-মাই গস !!! লেলিনা !!!! এতদিন পরে ? তুমি ঠিক আছতো ?
-হুম…
-একটু অপেক্ষা কর , আমি আসছি …

ফোন রাখার পরে আমার অবস্থা চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্রের ন্যায়। যেমন : C= P(1+r)n [এখানে, C= আমি P= লেলিনা, n= সময় এবং ফোন কল, r= হাসপাতাল]

ছোটবেলা থেকে গনিত নিয়ে আমার সমস্যার কোনই অন্ত ছিল না। আজও তার কোন ব্যতিক্রম ঘটলো না, না জানি কি ঘটলো হাসপাতালে? ফলাফল জানার জন্য এখনি হাসপাতালে যেতে হবে।

রঙিন ভালোবাসা -(২য় এবং শেষ পর্ব) - এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×