somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাফির আন্ডারওয়ার (একটি কক্ কক্ ধর্মী গল্প) :P

০৪ ঠা মে, ২০১৯ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর মাত্র দুইদিন পর বাংলাদেশে যাচ্ছি। কয়েকদিন যাবৎ মনটা অনেক ভাল। যা করছি সব কিছুতে মজা খুঁজে পাচ্ছি। পাশের বাসার কুত্তাটা ঘেউ ঘেউ করলে মনে হয় কেউ সঙ্গীত চর্চা করছে। ছোট ভাই রাফির অ-খাদ্য, কু-খাদ্য রান্না অমৃত মনে হচ্ছে। ইদানিং জ্যাকলিন গাঁঢ লিপস্টিক দিয়ে অফিসে আসতে শুরু করেছে। আমাদের বস আবার গাঁঢ লিপস্টিক পছন্দ করেন। গত রাতে ফোনে জানতে পারলাম বসের নাকি ডায়রিয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক তাই হাসপাতালে ভর্তি। তাকে দেখতে হাসপাতালে গেলাম। ফেরার সময় বসকে কানে কানে বললাম- লিপস্টিক খাওয়া বন্ধ করুন, না হলে ডায়রিয়া পিছু ছাড়বে না। বেচারা আমার কথায় কিছুটা লজ্জা পেলেন। রাতে প্রচন্ড ঘুম চোখ নিয়ে বাসায় ফিরে দেখি রাফি আন্ডারওয়ার পরে আমার বিছানায় ঘুমাচ্ছে। কোন কিছু চিন্তা না করে ওর পাশে আমিও শুয়ে পড়লাম। তিন বছর পর দেশে যাচ্ছি, মনের আনন্দে ঠিক মত ঘুম আসে না, কিন্তু চোখের পাতা ভারী হয়ে আসছে, সাঁপুড়ে বীণ বাজাচ্ছে, রাফি নাক ডাকছে, ফোনটা বেজে চলছে, মা ফোন করেছে।
-হ্যালো মা!! কক্ কক্!!
-কিরে বাবা কেমন আছিস? তোর ফ্লাইট কখন?
-এইতে মা ভাল। ফ্লাইট সকাল ৭ টায়। কক্ কক্!!
-কিরে মুরগীর মত কক্ কক্ করছিস কেন? তোর শরীর ভালতো?
-খিদে পেয়েছে মা। কক্ কক্!!
-আহারে, আমার বাবাটার খিদে পেয়েছে। কি খাবি বল ? আমি রেঁধে রাখি।
-পাঁচ মিশালি ছোট মাছের ঝোল সাথে আমন চালের লাল ভাত। কক্ কক্!!
-ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আয়, আর কিছু খাবি?
-হ্যালো মা! হ্যালো!! কক্ কক্!!! যাহ্!!! ফোনের লাইনটা কেটে গেল মনে হয়!!

শশ্ আওয়াজে প্লেন চলছে। আমি এবং জ্যাকলিন পাইলট। পিছনে বসে আমাদের বস কক্ কক্ করছে। জ্যাকলিন আজ গাঁঢ লিপস্টিক দেয়নি। বসের দেখাদেখি জ্যাকলিনও কক্ কক্ ডাকা শুরু করল। হঠ্যাৎ করে প্লেনে আগুন লেগে গেল। আমি একটা প্যারাসুট নিয়ে লাফ দিলাম। অনেক চেষ্টা করেও প্যারাসুট খুলতে পারছি না। একি! এতো প্যারাসুট না! রাফির আন্ডারওয়ার! হায় আল্লাহ !!! প্যারাসুট ভেবে রাফির আন্ডারওয়ার নিয়ে লাফ দিলাম?
আমি পড়ে যাচ্ছি গভীর অতলে। বাঁচাও আমাকে! কক্ কক্! বাঁচাও!!!

তীব্র ব্যথার যন্ত্রনা নিয়ে ঘুম ভেঙে গেল। গাল ঘষতে ঘষতে উঠে দেখি রাফি ভীত চোখে আমার সামনে বসা।
-কিরে রাফি, তুই ছোট হয়ে আমাকে থাপ্পড় মারলি? তোর এত বড় সাহস?
-কি করব ভাই, আপনি যেভাবে কক্ কক্ করে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন!
-তাই বলে থাপ্পড় মারবি? ঘুম ভাঙ্গানোর আর কোন উপায় নেই? বেয়াদব কোথাকার!! বিদায়-হ চোখের সামনে থেকে।
-যাচ্ছি ভাই, তার আগে আমার আন্ডারওয়ারটা দেন।
-আবার ফাজলামি করিস। তোর আন্ডারওয়ার আমি কই পাবো?
রাফি সবিনয় ভাবে আমার দিকে ইশারা করতেই আমি আঁতকে উঠলাম।
আমার হাতে রাফির আন্ডারওয়ার!
হায়রে অবস্থা…..
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×