somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চল অনুজ! আমরা বরং অমানুষ হই।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
/pictures/Page71/Page71-1506317810-4d47f0a_xlarge.jpg]


মাগো, আমার শোলক বলা কাজলা দিদি কই?
আমি জানিনা কেন এমন হয়? আর কারো হয় কিনা, যখনেই কবিতাটা চোখে পড়ে, আমার চোখে জল চলে আসে। হ্যাঁ! আমি কাঁদি। অল্পতেই আমার চোখে জল আসে। অগ্রজ শুভার্থিরা বলে কান্না থামাতে না পারলে, তুই জীবনে উন্নতি করতে পারবিনা। তাদের জীবনে উন্নতির মোহ দেখেও, আমার পোড়া চোখে কান্না আসে। ভাগ্যিস, তাড়া চোখের কান্নাটাই শুধু দ্যাখে। মনের কান্নার খোঁজ পেলে, আমায় বোধ হয় মানুষ হিসেবেই গন্য করত না আসলে আমার হিসেবের খাতাটা তেই গন্ডগোল। অঙ্কের পিছনে কতটা শুন্য লাগলো তার মুল্যেই, মানুষ যদি মুল্যায়ন হয়, তাহলে অনুজদের বলব, চল, তবে আমরা অমানুষ হই।

অনুজ, তুমি অমানুষ কিভাবে হবে? অথবা হয়েছ কি না? ছোট্ট ছোট্ট ঘটনায় নিজেই বুজতে পারবে।

#এইতো কটাদিন হল ঈদূল অাজহায় ঘুরে এলে দেশের রাড়ি থেকে। তুমি হয়তবা তোমার পরিবারের সাথে বিলাশবহুল এসি বাসের ঠান্ডা বাতাসে দেশের বাড়ি গিয়েছিলে । রাতের জার্নি, মন চনমনে, ঈদের খুশি । হঠাৎ মধ্যরাতে কোন মায়ের কোলে ছোট্ট শিশুটির বিকট কান্না । বাসের সকল যাত্রী বিরক্ত। এত টাকার টিকিট, এত ঘাম ঝড়িয়ে পাওয়া, এমন আরামের জার্নিতে, ব্যাঘাত হলে মানুষ বিরক্ত হবেই। এটাই স্বাভাবিক!
#আরে অনুজ..! অচেনা শিশুটির কান্নায়, তোমার হঠাৎ খারাপ লাগছিল কেন?
কি বলছো?
ঐ সময়টা তোমার চোখের চনমনে খুশিও হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল?
তাহলে জেনে রাখ, তুমি ইতিমধ্যেই অমানুষের দলে!

#ঈদ শেষ করে, ঢাকা ফিরে এখন তোমার ভীষন ব্যস্ততা থাকার কথা। স্কুল যে চলছে। সকালে বেরুবার সময় মামনি হাতনেড়ে বলে- হ্যাভ আ গুড ডে! কিন্তু রাস্তা পার হয়ে "স্কলাশটিকায়" ঢোকার সময় প্রতিদিন তোমার মন কেমন যেন বিষন্ন লাগে!
ও আচ্ছা ! এপারে, ফুটপাতে বসা, গলায় ঝুলানো লেখা "আমি অন্ধ" একটি ছেলে কদিন থেকে ভিক্ষা করছে তাই। এখন নামি স্কুল গুলো অনুজ ছেলেমেয়ে গুলোকেও কেমন জানি দামি ক্লাসিফিকেশনে ভাগ করে দেয়। অহং একবার মনে আসলে চোখ আর অবনত হয়না। আর এমন দামি জায়গায় ভোগ্য সৈন্দর্য্যের পুজারি, নামি মানুষরা পরস্পর "হ্যাভ আ গুড ডে! বলে বিদায় নেয়, নিচের ছেলেটি তাদের চোখে পড়েনা। স্কুলের শেষ ক্লাসে নিত্যকার ম্যামের গলায় "হ্যাভ আ গুড ডে! শুনে এপারে এসে গাড়িতে উঠতে গিয়ে দেখ... ছেলেটির থালায় প্রতিদিন কার মত কটি মাত্র পয়সা। ওর তো পেটেই ভরবেনা?
তোমায় আর গাড়ীর কাচেঁর আড়াল থেকে নগরীর আধুনিক স্থাপত্যগুলো টানেনা, বাসার নির্জন রাস্তার পাখির গানও তোমায় টানেনা। আরে এ যে দেখি, তোমার খেতেও ইচ্ছে করছেনা? ঝাপসা চোখে.. মন পড়ে আছে "কুশ্রি ঐ থালাটায়"
পরদিন সকাল বেলায় দেখা গেল। ছেলেটি বসে আছে ঠিকই ! তার গলায় ঝুলানো কাগজটি কে জানি পাল্টায় দিয়েছে। সেখানে লেখা "আজ খুউব সুন্দর একটা দিন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না" দুটো লেখায় মানুষকে বলে- ছেলিটি অন্ধ। কিন্তু প্রথম লেখাটা শুধু বলে "সে অন্ধ"
দ্বিতীয় লেখাটা "সকল মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান, তারা অন্ধ নয়" স্কুল শেষে এপারে পার্কিং করা তোমার গাড়িতে উঠতে গিয়ে দেখ আজ থালাটায় টাকার পরিমানও বেশি, বাহ্! "হ্যাভ আ গুড ডে" এর সত্যিকার অর্থ বুজে নিয়েছ । মনেরেখ, তুমি অমানুষ হয়ে যাচ্ছ।

# উপরে উন্নত পরিবারের ভিন্নরকম একটি ছেলের রুপক দুটো গল্প বললাম তোমাদের বোঝানোর জন্য, কিন্ত আমরা যারা পথে, ঘাটে, চলতে ফিরতে, হাটে বাজারে যেখানে, সেখানে সবাই ছুটছি অাপণ গারস্থ্য অর্থনীতি সমৃদ্ধকরণে। তবুও অল্প কারও চলা থেমে যায়, বার বার চোখ ঝাপসা হয়ে আসে, গাটে টাকা নেই হেল্প করার, তো পাশে বসে পড়.. সহানুভূতিতে। এরাই অমানুষ।

#চল অনুজ, আমরা বরং অমানুষ হই।

সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×