অতৃপ্ত বৃষ্টির ছন্দে মনে পড়ে গান,
বৃষ্টির আভায় যেন অপ্সরীদের স্নান,
আত্মার ক্রন্দনে বৃষ্টিরা হয় মেলান,
পরাগ আর ফোঁটায় যেন স্নিগ্ধতার ঘ্রাণ,
বৃষ্টির ফোঁটায় আসে বৃক্ষরাজির প্রাণ,
বৃষ্টির প্রতি ফোঁটা যেন যৌবনের ত্রাণ,
বর্ষণে মুখরিত হয় দুঃখ আর গ্লান,
বৃষ্টির তালে মনে পড়ে ছেলেবেলার গান,
বৃষ্টির ফোঁটায় যেন আনন্দিত হয় জীবন,
বৃষ্টির প্রতিক্ষায় উপেক্ষিত হয় মরণ,
টাপুরটুপুর ছন্দে নদনদীতে আসে বান,
ইচ্ছেগুলো যেন ছুঁয়ে যায় আদ্রতার সান,
হৃদয় নিঃসৃত বৃষ্টির সময় আষাঢ়-শ্রাবণ,
বৃষ্টির সংকেতে যেন ঠেকে যায় গগন,
বৃষ্টির তিক্ততায় যেন বয়ে যায় প্লাবন,
তাই বৃষ্টিতে ফিরে পাই কবিতার আসন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
