
মঞ্জুল শেফলিকা বরে পায় রজনী,
যেথা থাকে শর্বরী- জ্বলজ্বলে সপ্তর্ষী
তারায় আলোকিত; বিস্তৃত দুর্যোধন
নিবারণ সমর। ঘামে পান্ডু’র ফল!
যুধিষ্টির সততা আজও ভূ-লুণ্ঠিত
অর্ধমের রাত্রির শকুনিরা অসুস্থ,
কৌশল্যা ও মন্থরা কেশে বুনুনি ভুলে
নানফুল ফোঁটায়। অর্জুনের ধনুক!
শুভ্রতায় মোড়ানো শিশিরের যামিনী
অভ্র-আবীর যমে জনকের আহুতি
বিভাবরী আলোতে; দশরথ আবেগে
রাত্রিমনি হারায়। প্রেম ও পারিজাত!
নিশা কুমুদ ফোঁটে সম-রাত্রান্দিবেতে
সমর্পিত প্রেয়তি, নিস্তব্ধ নিশাপতি
আধূত অন্তরীক্ষে আদিম উন্মাদনা
প্রকৃতি ভাবনায়। ধ্রুবতারা মন্থণ!
২০ আগস্ট ২০১৬খ্রীঃ
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


