গৌরী লঙ্কেশ ও নিপীড়িত রোহিঙ্গার মতো
আমিও একটি বুলেট খাব,
গ্রিল হবার জন্য জ্বলব
মাছ কাটার মতন কুটিকাটি হব।
অতঃপর-
তোর স্বর্ণের থালায় নানান মসল্লায় সাজিয়ে;
বাসর ঘরের বউ হয়ে
খায়েশ মিটাবো।
খায়েশ মিটাতে না পারলে যে
বাক্ ও মৌলিক স্বাধীনতা---পাখির কুজন হবে!
বুলেটের গায়ে লেগে থাকা রক্ত,
রামদা'য়ের সাথে জড়াজড়ি, থোক থোক লাল রক্ত।
শুকানোর আগে জন্ম নিলো
নতুন এক শপথ…
ঝরে পড়ে ক্ষোভ প্লেগের মতন।
কলমের শোণিত ধারায়---
মৌমাছির গরল দাঙ্গায়, উলঙ্গ ঝাপিয়ে পড়ে
উপবাসি এক বাঘ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


