আজ গলিতে কীসের মাতন…
এ-ই খুকিরা বল্, আরে…বল্…বল্?
সকাল থেকে আবু, ডেভিড
শ্যাম, বড়ুয়া কই, খাবি আয়…চল।
গলির মোড়ে জুটছে একী!
রথ বানাতে সব, করে হৈ-চৈ;
ছোট্ট ছোট রথ সাজিয়ে
টানবে তারা রথ, পুরোহিত কই।
আবুল ডাকে, রথ যাত্রার---
রথ রশিটা ধর, ওরে…সব ধর?
ডেভিড গেছে ভোগ রাঁধিতে
শ্যামটা খেতে যায়, বড়ুয়ার ঘর?
ছুটোছুটির আষাঢ় দিনে---
কাক বৃষ্টিতে মন্দিরে খায় ভোগ,
পায়েস খেয়ে সবাই খেলো
দই-খিচুড়ি খই, করো ক্যান শোক।
রথের ভেলা সাঙ্গ করে---
ফল, বাতাসা লুট, কে কে পায় ছুঁট;
হৈ-হুল্লোড় আর কাড়াকাড়ি
শক্তিমানে পায়, ও…রে তুও লুট।
রথের রশি সবার হাতে---
ধর্ম ফেলে চল…হরি বোল বল্,
সমাজের ওই নিয়ম চুরে
লাগল প্রাণে বল্, চলবে এ চল?
আবু, ডেভিড, শ্যাম, বড়ুয়া…
করছে যা যা আজ, প্রীতিময় সব
সাম্প্রদায়িক বিভেদ ভুলে---
নিত্য থাকি এক, এ যে উৎসব।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


