somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুড়োতোষ উপলব্ধি

২১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবাদের দিন বাবার মতন অন্তরমাখা ছোঁয়ায়,
প্রাণ ফিরে পায় নবীন সূর্য দীপ্তি ছড়ায় ধরায়।
তাদের মতন মহৎ মানব আমরা বানাই নারদ,
বিষম দুঃখে উড়ছে পবন উঠতে দিলাম পারদ।
চারটি বয়স যখন আমার ভাবতাম বসে কতই,
অসীম সাহস, মনোবল তার শক্তিশালীর মতই।
ভাবনা আমার চড়তেই থাকে ছ'য়ের ঊর্ধ্বে হলেই,
বিশ্বাস জমে, সবটাই জানে বিজ্ঞজনের দলেই।
বছর দশেক হলাম যখন ভাবনা আমার অন্য,
রাগতে থাকেন যখনতখন অল্প ভুলের জন্য।
বারোর ঘাটেই বন্দি হলাম প্রেম-মমতার বাইরে,
ছোট্টকালের আদর-সোহাগ এখন তেমন নাইরে।
বর্তমানের ধার ধারেন না দ্বাপর যুগের বাঁদর,
ষোলোর ভেলায় চড়ছি বন্ধু বুকের ভিতর পাথর।
আঠারোর কাল চলন্ত ষাঁড় কেমন জীবন পেলাম,
অকারণ সব নিন্দার ঝড় ডাণ্ডাবেড়ির গোলাম।
বিরক্তিকর কাণ্ড করেন আমার উপর এখন,
একটুখানিক নাক গলাবেই সুযোগ পাবেন যখন।
বিশের কোঠাও- নিস্কৃতি নাই সহ্য সীমার বাইরে,
কীসের মন্ত্রে সামলান মা যে? নাছোড়বান্দা হায়রে!
পঁচিশ কালের কঠিন প্রশ্ন, পারবেন কবে বুঝতে?
সব কিছুতেই আপত্তি তার অনিয়ম চায় রুখতে।

এই তো জীবন ত্রিশের খাতায় ভাবছি অন্যরকম,
আমার বাচ্চা লালনপালন করতে হচ্ছি জখম।
ছোট্টবেলায় এমন ছিলাম! কথার বাইরে যেতাম?
ভয়ের ডাঙায় সর্ব জিনিস সরল কথায় পেতাম।
পঁয়ত্রিশ কালে বুঝতে পারছি রীতিবন্ধন পালন,
শক্ত হাতেই কঠোর ভাষায় আদবকায়দা যাপন।
কীসের মন্ত্রে হৃদয়ের বেগ ঢালল মোদের গাত্রে,
অবাক ব্যাপার সে সব এখন জীবন পথের পাত্রে।
চল্লিশ এলে সফল সোপান পেলাম বাবার সন্তে,
তাহার দৃষ্টি অসীম সুদূর বুঝতে পারছি অন্তে।
পঁয়তাল্লিশে উপলব্ধির বহ্নিশিখায় জ্বলছি,
গড়ছেন তিনি নিষ্ঠার শ্রমে তাঁর আদর্শে চলছি।
হাড়ভাঙা শ্রম, ত্যাগ মহিমায় নিঃস্ব করছে যতই,
বাচ্চা দুইটি লালন করতে ভিরমি খাচ্ছি ততই।
পঞ্চাশ বলে, "দূরদৃষ্টির নিবিষ্ট এক মানুষ,"
সুন্দর করে বাগ করেছেন আমরা বানাই ফানুস।
বুড়োতোষকাল সুখের কাঁটায় দুঃখ-বেদন মাখেন
এইসময়েও সংসারটাকে আলগোছ করে রাখেন।
বাপজান সবে সত্যের পথে অদ্বিতীয়ার রতন,
মনের কোঠায় অস্থি-মজ্জা, রক্ত-মাংসে যতন।
বটবৃক্ষের উদার ছায়ায় আদেশ-নিষেধ ঝুলতো,
সেই চেতনায় বুড়োর হাড়েই নবীন আঁকশি দুলতো।

বিষম ব্যথায় ক্ষয় হয়ে যায় কোন সে পাবক ধরায়,
নিত্য দিনের ঝুঁকির বোঝায় সঙ্গী হলাম মরায়।
এতদিন পর বুঝলে সবাই গভীর মুখের বাপকে,
মরার পরেই শ্রদ্ধা না দেই শপথ নিলাম আজকে।
এই কথাটির সত্য-বীণায় বাজাও তোমরা নিনাদ
একটি কথার মর্ম বুঝতে ক্যান যে হচ্ছো নিষাদ

উৎসর্গ~ স্বর্গীয় পিতা ডাঃ আবদুর রহমান ও অপর বাবাদের করকমলে।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×