পড়ন্ত ফুটপাত জুড়ে
চাঁদের ঝলমল আলো, বিলিয়ে
দেয় রাত্রির আবাহন।
পাতায় নিশিচর ঘুরে, ক্ষণিক
সময়ের বন্দী ছবি।
ফুলের সুগন্ধি মেখে, জোছনা
মাধবীলতা মন দোলে।
গোলাপী পদ্ম পুকুর...মৃদঙ্গে
ঢেউ খেলে যায় তরঙ্গ,
কদমফুল ফোটে, হৃদ আসনে
বাঁধানো ঘাটে কলাবতী,
হাওর বিলে নীলপদ্ম---বাতাসে
দোল খায় অনবরত।
বর্ষার থৈথৈ বিলে নীল কমল;
নিরন্তন শাপলা তুলে
প্রকৃতির শ্বেত পদ্ম, আশায়।
বর্ষার মিষ্টি জলের
লাল মোরগঝুটির ফুল; উঠোনে
ঝিরঝিরে মালতীলতা,
ঝরে পরে হৃদয়াসনে। চলো না---
আজ হারিয়ে যাই দূরে,
গোলাপী দোপাটির বনে। সাজাবো
গোলাপী মধুমঞ্জুরীতে,
বেলী রজনীগন্ধায় রাঙাবো
গন্ধরাজ, জুঁই, ভাদ্রা;
মুচকন্দ, চাঁপাফুল। আরও
বর্ষায় যত ফোটে ফুল।
সন্ধামনি তুলে এনে খোঁপায়
বাঁধিব অলকানন্দা,
কানেতে হাইড্রেনজিয়া পড়ায়ে
ম্যাজেন্টা, লাল, বেগুনী
বোতাম ফুলের সুবাস ছড়াবো।
ইয়েলো কসমস শত
শ্বেতরঙ্গণ, টোরেনিয়া; টগর
কনকচাঁপা টিথোনিয়া।
সাদা, লাল মধুমঞ্জুরী, ডে লিলি
স্পাইডার লিলি, দোপাটি
লাল যত ফুল ছড়িয়ে...অঞ্জলী
তোমার পদতলে দেব।
এক খন্ড মেঘ-আকাশ হারিয়ে
যাবো একান্ত সঙ্গোপনে,
প্রেয়তির অঝোর বৃষ্টি কাননে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


