আগুনের গান।
০৬ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সর্বনাশা কোন সে খেলায়
মাতো তুমি,আমায় জড়াও।
সূর্যপ্রখর কোন সে তাপে,
গলো তুমি,আমায় পোড়াও।
স্বর্গ থেকে কোন চাহনি,
অপ্সরা ঐ তোমার চোখে?
স্বপ্নে পাওয়া,এই আমি আর
নেই যে এখন মর্ত্যলোকে।
তৃ্ষ্ণাব্যাকুল,এই তোমাকে
জলের খোঁজে ভ্রান্ত দেখায়।
আমার ঠোঁটে,চুমুক দিয়ে
ডুব যেন দাও নীল যমুনায়।
তোমার দেহে,অগ্নি ঝরে,
প্রলয়ে নাচে ভয়াল শিখা।
অগ্নি আমার,পরম প্রিয়
প্রিয় যে তার বিভীষিকা।
এই দুটো হাত,এখন আমার
অসুরেরই শক্তি ধরে।
কোমল তোমার,গোলাপ দেহ
উন্মাদনায় পেষণ করে।
বসন তোমার ছিন্ন করে,
আমার ঘৃণা,প্রচন্ড রাগ,
নিরাবরণ,অলীক তোমার
দেহেতে আমার অনুরাগ।
এরপরে কি?অগ্নি জ্বলে
অগ্নি জ্বলে আগুন কূপে,
এরপরে কি?অগ্নি জ্বলে
ইস্পাতেরই অন্যরূপে।
জ্বলছে আগুন,পুড়ছে শরীর
অগ্নি ভরা বিশ্ব দেখি।
পাপ যদি হয় আগুন এমন,
ভালবাসার সংজ্ঞা মেকি।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন