somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নরকের রাজপুত্রের দুটি গল্পের শানে নুজুল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




"নরকের রাজপুত্র"র দ্বিতীয় গল্প "নিরপেক্ষ শান্তিকামুকেরাে"। ইহা একটি স্বপ্নে প্রাপ্ত গল্প। একসময় আমি অনেক অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম। বেশিরভাগই ভয়াবহ রকম দুঃস্বপ্ন। সেখান থেকে বেশ কিছু গল্প লিখেছি। এই গল্পটি অবশ্য ঠিক দুঃস্বপ্ন থেকে আসে নি। যুদ্ধ নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম। সেখানে তেমন ভয়বাহতা ছিলো না। কিছু সাইকোলোজিক্যাল ব্যাপার ছিলো। যেমন, যুদ্ধে যাবো কি যাবো না, পরীক্ষা, শান্তি, ইত্যাদি নানারকম ব্যাপার স্যাপার; অত মনে নেই। তো এসব কিছু থেকে গল্পের জন্যে যে নির্যাসটা আমি পাই, তা হলো, শান্তির প্রত্যাশা কখনও কখনও খুব অশ্লীল হতে পারে। যারা যুদ্ধ, লড়াই, সংগ্রাম সবকিছু থেকে দূরে থেকে শুধু শান্তি আর শান্তি খোঁজে, তারা আদতে শান্তিকামী নয়, শান্তিকামুক। কামুক লম্পটের মত তারা শান্তির দিকে লোলূপ কামনায় মগ্ন থাকে। এইসব সুবিধাবাদীদের আক্রমণ করেই গল্পটি লেখা। আর পটভূমি হিসেবে বেছে নিয়েছিলাম আমাদের মহান মুক্তিযুদ্ধ।


নরকের রাজপুত্র'র প্রথম গল্পটির নাম "পরিবারের সবাইকে নিয়ে পড়ার মত একটি গল্প"। এটি লিখেছি ২০১৬'র জুলাইয়ে। মাঝখানে অফিসে আমরা বাংলা সিনেমা নিয়ে নানারকম গল্প, স্মৃতিচারণ, হাসি-তামাশা, ভালো লাগা-মন্দ লাগা নিয়ে আড্ডা দিতাম। তখন কিছু কমন ডায়লগ মাথার মধ্যে ঢুকে যায়। যেমন "ছি, তুমি এমনটি করতে পারলে?", অথবা "মা, আমি ফার্স্ট হয়েছি! আমাদের আর কোনো দুঃখ থাকবে না!"। তখন আমার মাথায় ভাবনা এলো, পরীক্ষায় ফার্স্ট হলে বা ভালো চাকুরি পেলেই কি মানুষের সব দুঃখ শেষ হয়ে যায়? সব লক্ষ্য অর্জিত হয়? আচ্ছা, ধরলাম জীবন চলতে লাগলো সুখী পারিবারিক বাংলা সিনেমার মত। পরীক্ষা, চাকুরি, সুন্দরী-গুণবতী স্ত্রী, গাবদা-গোবদা বাচ্চাকাচ্চা, প্রমোশনের পর প্রমোশন, লাভের পর লাভ...সবকিছু ঘটতে লাগলো। তারপর কী? আরো সাফল্য। তারপর কী? আরো সুখ। তারপর কী? এই সুখ, সাচ্ছন্দ্য, সচ্ছলতার চূড়ান্ত গন্তব্য কোথায়? কোথায় গিয়ে থামবে একজন Absolute সুখী মানুষ?

"নরকের রাজপুত্র"র নিবাস এখন বইমেলায় অনুপ্রাণনের স্টলে।
স্টল নাম্বার- ৪৯৫ (সোহরাওয়ার্দি) স্টল নাম্বার- ২৩ (লিটল ম্যাগ)
হাওয়াই বার্তা- ০১৯৩৭২০৫৪০২

কাল মেলায় যাবো। দেখা হবে?
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×