somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যালেনটাইনস ডের বাণী চিরন্তনী

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(১) ভালোবাসার জন্যে নির্দিষ্ট কোন দিন বেছে নেয়ার মতাদর্শে আমি বিশ্বাসী নই। আমার কাছে সব দিনই ভালোবাসা দিবস। (একজন বিশিষ্ট সিঙ্গেল, যিনি ৩৬৫ দিনে ৩৬৫ জনের ওপর ক্রাশ খান)।
(২) ভালোবাসা দিবস বুর্জোয়া সভ্যতার বস্তুতান্ত্রিক ভোগ বিলাসী জীবনের কুৎসিত রূপকে রিপ্রেজেন্ট করে। (কেএফসির চিকেন ফ্রাই চিবুতে চিবুতে নেসক্যাফের মগে চুমুক দিতে দিতে জনৈক পাতি বিপ্লবী)।
(৩) আমার কাছে ভালোবাসা দিবস মানে শুধু প্রেমিক/প্রেমিকার জন্যে ভালোবাসা না। ভালোবাসা সবার জন্যে। বন্ধু-বান্ধব, কলিগ, ফুপাতো ভাই, ননদ, তালুই সাব সবাইকে ভালোবাসা। (সম্প্রতি ভেড়ুয়া মার্কা বয়ফ্রেন্ডকে ছ্যাকা দেয়া সেলফিখোর তরুণী)।
(৪) আমার কাছে ভালোবাসা দিবস মানে সুন্দর একটি মনকে খুঁজে নেয়ার উপলক্ষ্য। চেহারা কোন বিষয় না। (কাভার পিকচারে ড্রিউ ব্যারিমোর/জন আব্রাহামের ছবি লটকিয়ে রাখা তরুণ/তরুণী)
(৫) ভ্যালেনটাইনসে ডে'র মত বিদেশী সংস্কৃতিকে অনুকরণ করে আমরা হারাচ্ছি নিজেদের স্বকীয়তা। নষ্ট হচ্ছে মূল্যবোধ। (নিয়মিত জি বাংলা এবং হিন্দি ছবিতে মন সঁপে দেয়া বিদগ্ধ টিভি দর্শক)।
(৬) ভালোবাসা দিবস আবার কী? এইডা লুইচ্চা পুরুষদের ভোগ করার বাসনা। এই পুরুষতান্ত্রিক সমাজের ওপর আমি ** ***(সেন্সরড) (কিছুক্ষণ আগে প্রেমিকের কাছে ন্যাকামো করে ঝাড়ি খাওয়া অতি আধুনিকা ফেমিনিস্ট নারী)।
(৭) আমরা সবাই ভ্যালেনটাইনস ডে নিয়ে মাতামাতি করি। কিন্তু কজন জানি এর সঠিক ইতিহাস? আমরা কি জানি, ১৭৭৩ সালের এই দিনে ওসামাগুয়ার বারকুন্ডিতে তিনজন নিরীহ ভেড়াশাবকের হার্ট এ্যাটাক হয়? (জ্ঞানী স্ট্যাটাস দিতে গিয়ে গুগলিং করতে গিয়ে ফেক লিংক ধরে ধরা খাওয়া পাবলিক)।
(৮) Valenteneio dey haram। এটিকে avoid korun. (রেডিও মুন্না এবং সানি লিওন উভয় পেইজের এ্যাকটিভ লাইকার, বিশিষ্ট ফেসবুক মুমিন)।
(৯) ভ্যালেনটাইনস ডে নিয়ে আমার কখনও বিশেষ প্ল্যান থাকে না। এসবে আমার তেমন আগ্রহও নেই। আমি মূলত ঘুমিয়ে কাটাই দিনটি। (ফরএভার এ্যালোন ব্যক্তির আত্মসান্ত্বনা)।
(১০) বিপরীত লিঙ্গের সুন্দর দেহের সর্বংসহা সঙ্গী/সঙ্গিনী চাই, যার সাথে প্রেম করা যাবে, সেক্স করা যাবে (সমগ্র পৃথিবী)।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×