
জবাইঘর পড়তে আপনার ভালো লাগবে না। মানুষের জীবনের চরমতম পরাজয়, কঠিনতম পরীক্ষা, আর মন বিকলনের কাহিনী সব। এখানে কোন সুখী গল্প নেই, সুখী চরিত্র নেই। আমরা কি খুব সুখে আছি? মিথ্যে সুখের গল্প শুনিয়ে কী লাভ! আপনাকে এই বইয়ে মুখোমুখি হতে হবে একের পর এক অস্বস্তিকর পরিস্থিতির। পড়া শেষ করলে হয়তো অস্বস্তি আরো জাঁকিয়ে বসবে। বসুক। মানুষের অসুখ এবং আঁধারেরও ঠিকানা দরকার, কী বলেন? সাহস করে মুখোমুখি হয়েই দেখুন! হয় অন্ধকার অবচেতন জিতবে, নয়তো আপনি। চ্যালেঞ্জটা নিয়েই দেখুন না কেমন লাগে!
জবাইঘর আমার সদ্য প্রকাশিত গল্পের বইয়ের নাম। পাওয়া যাচ্ছে বইমেলায় পেন্ডুলামের স্টলে। স্টল নাম্বার ২৭১।
আজকে মেলায় যাবো। চলে আসেন!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




