somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

* ইয়েমেন সংকট *

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে চলছে যুদ্ধ। শুরুতে গৃহযুদ্ধ হিসাবে বিবেচিত হলেও বর্তমানে এটি একটি নতুন রূপ লাভ করেছে। বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বে ১০টি রাষ্ট্রের একটি জোট ইয়েমেনের বৈধ সরকারের কতৃত্ব প্রতিষ্ঠার জন্য সামরিক শক্তি প্রয়োগ করেছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র কিন্তু ভূ-রাজনৈতিক বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র চরম সংকটে পতিত হয়েছে।এই সংকটের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে।

১৯৬৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর উত্তর ও দক্ষিণ ইয়েমেন নামক ২টি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইয়েমেনিদের রাজনৈতিক অনিশ্চয়তারর সূত্রপাত ঘটে। উত্তর ইয়েমেন ও দক্ষিণ ইয়েমেনের ঐতিহাসিক বিভক্তি থেকেই রাষ্ট্রটি অস্থিথিশীল হিসাবে পরিগণিত। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে, গোষ্ঠীগত দ্বন্দ্ব। মুসলিম বিশ্বে শিয়া-সুন্নী বিরোধ কারও অজানা নয়। কিন্তু ইয়েমেনে এই বিরোধ ভয়ংকর রূপ ধারণ করে আছে। যে কারণে কোন সরকার সফলভাবে দেশ পরিচালনা করতে পারছে না। গোষ্ঠীগত দ্বন্দ্বকে কেন্দ্র করে গৃহযুদ্ধের বিষয়টি ছাড়াও ইয়েমেন অর্থনৈতিকভাবে এই অঞ্চলে পশ্চাৎপদ রাষ্ট্র হিসেবে বিবেচিত। দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলো যখন ব্যাপক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ইয়েমেন তখন ক্রমাগত দারিদ্রের কবলে নিমজ্জিত। অথচ সাড়ে পাচঁ লক্ষ বর্গকিলোমিটার আয়তনে আড়াই কোটি মানুষ দেশটিতে বসবাস করে। 'এডেন' এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর রয়েছে। যে বন্দর দিয়ে প্রতি বছর প্রায় ২০ হাজার চলাচল করে।

অভ্যন্তরীণ বাস্তবতারর আরেকটি দিক হচ্ছে দুর্বল শাসন ব্যবস্থা। ১৯৯০ সালে দুই ইয়েমেন একত্রিত হলেও ১৯৯৯ সালে প্রথমবারের মতো সরাসরি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। রাজনৈতিকভাবে সব সময়ই উত্তর-দক্ষিণ বিরোধ লেগে আছে। বর্তমান বাস্তবতায় বহিঃশক্তির হস্তক্ষেপের ফলে ইয়েমেন সংকটটিকে এক ধরনের প্রক্সি যুদ্ধ বলা যায়। একদিকে ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠী, অন্যদিকে সৌদি আরবসহ সুন্নি রাষ্ট্রসমূহের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার। তাছাড়া যখনই ইয়েমেনে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তখনই সৌদি আরব ইরানসহ বিভিন্ন রাষ্ট্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হয়েছে।


আমরা যেমন ইয়েমেনে দৃশ্যত সুন্নি সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ দেখছি পাশাপাশি দুটি ইসলামী জঙ্গি গোষ্ঠী সামরিক দিক থেকে সক্রিয় হয়েছে এবং তাদের স্বার্থ ভিন্ন। ফলে এই সংকটে আইএস (ইসলামিক স্টেটস) চাচ্ছে তাদের প্রভাব বৃদ্ধি করতে অন্যদিকে একাপ (আল কায়দা ইন দা এরাবিয়ান পেনিনসুলা) চাচ্ছে তাদের প্রভাব বলয় সৃষ্টি করতে। হুতি বিদ্রোহীরা চাচ্ছে শিয়াদের আধিপত্য প্রতিষ্টা করতে। অন্যদিকে সুন্নিগোষ্ঠী হাদী সরকারের অবস্থানকে চাচ্ছে আরও সুদৃঢ় করতে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, পশ্চিমা বিশ্ব চাচ্ছে ইয়েমেনে তাদের ভূ-রাজনৈতিক ও কূটনৈতিক স্বার্থ বজায় রাখতে। এক্ষেত্রে সৌদি আরব কিংবা আরব লীগ তাদের প্রক্সি হিসাবে কাজ করছে। ফলে দেখা যাচ্ছে ইয়েমেন রাষ্ট্রটি গভীর থেকে গভীরতর সামরিক সংকটে নিপতিত হচ্ছে। এই সংকট থেকে বের হওয়া কঠিন একটি চ্যালেঞ্জ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×