somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবর্তন...

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৬০ সাল-
গ্রামবাসী- ১: পাশের গ্রামের আবু
বক্কর বিএ পাশ দিছে।
গ্রামবাসী- ২: সলিমের পোলা বক্কর ?
গ্রামবাসী-১: হ! সন্ধ্যায় দেখতে যামু।
গ্রামবাসী-২: যাওয়ার সময় গাছের বড়
'কাডল'টা নিয়া যাইস!
গ্রামবাসী- ১: কি খাটনিটাই না
খাটছে। বই পড়তে পড়তে ছিড়ে
ফেলছে।
১৯৯০ সাল-
প্রতিবেশী-১: পাশের এলাকার মফিজ
স্ট্যান্ড করছে ঢাকা বোর্ডে!
প্রতিবেশী-২: কেমনে কি !
প্রতিবেশী-১: দিন রাত পড়তো! পায়ের
সাথে রশি লাগাইয়া, ঘুমাইলে টান
পড়তো। উইঠা যাইতো, তারপর আবার
পড়তো।
প্রতিবেশী-২: বিকালে ওগো বাসায়
যামু
প্রতিবেশী-১: যাওয়ার সময় পায়েস
নিয়া যাইতে হবে।
২০১৪ সাল-
প্রতিবেশী-১: পাশের বাসার যত্তগুলা
পোলাপাইন ছিলো, সব এ প্লাস
পাইছে।
প্রতিবেশী-২: বলো কি?!
প্রতিবেশী-১: হ! রাইতে তাদের
মেধাবী শিক্ষকদের সাজেশন
আসছিলো
প্রতিবেশী-২: সব কমন ?
প্রতিবেশী- ১: আবার জিগায়।
২০২০ সাল-
প্রতিবেশী-১: পাশের এলাকার সবাই
এ প্লাস!
প্রতিবেশী-২: সবাই মানে ?
প্রতিবেশী-১: পরীক্ষার্থীরা তো এ
প্লাস পাইছেই, তাদের বাপ মা রেও
জিপিএ-৫ দেয়া হইছে।
প্রতিবেশী-২: বাহ! মেধাবী পরিবার!
আগে ছাত্ররা প্রশ্ন পাইতো, এখন বাপ
মারেও দেয়।
প্রতিবেশী -১: শিক্ষার আলো ঘরে
ঘরে জ্বালো!
প্রতিবেশী-১: খুশী তে তারা গরু
শোয়াইছে। আমিও এ প্লাস পাইছি,
গোল্ডেন না যদিও।
প্রতিবেশী-২: ওহ! বাপ হিসেবে তুমি
গর্বিত! প্রশ্নটা পুরা মনযোগ দিয়া সলভ
করলে এরকম হইতো না।
২০৫০ সাল-
প্রতিবেশী-১: পাশের বাসার
পোলাপান সব নোবেল পাইছে।
প্রতিবেশী-২: আলহামদুলিল্লাহ!
প্রতিবেশী-১: তোমার ছেলের কি
অবস্থা?
প্রতিবেশী-২: গাধাটা শান্তিতে
নোবেল পাইছে।
প্রতিবেশী-১: আমার মেয়ে
ফিজিক্সে নোবেল পাইছে।
প্রতিবেশী-২: লাকি ইউ।
প্রতিবেশী-১: তুমি কি পাইছো?
প্রতিবেশী-২: এ রকম গাধা জন্ম দেয়ার
অস্কারটা আর পাবো না....
প্রতিবেশী-১: আহা!
প্রতিবেশী-২: একটা অস্কার না
পাইলে.... মান ইজ্জত থাকে না...
প্রতিবেশী-১: প্রোব নাই, আরেকটা
ছেলে তো আছে, ওর পিছনে লেগে
থাকো..
প্রতিবেশী-২: হমম... মান সম্মানের
ব্যাপার।
২০৬০ সাল-
প্রতিবেশী-১: পাশের বাসার
সালামরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়
দিয়া দিছে।
প্রতিবেশী-২: অসামান্য ফলাফল! ঠিকই
আছে। হুদাই এত পড়াশুনার প্যারা। কোন
ডিপার্টমেন্ট দিছে?
প্রতিবেশী-১: ফিজিক্স!
প্রতিবেশী-২: আইনস্টাইন ফেইল!
প্রতিবেশী-১: তোমার ছেলের কি
অবস্থা?
প্রতিবেশী-২: আমার ছেলে
জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় দিছে!
প্রতিবেশী-১: বুয়েট আর মেডিকেল
দিছে মফিজ আর বক্কর রে।
প্রতিবেশী-২: সেইরকম। মান ইজ্জত
থাকলো তাইলে!
২০৮০ সাল-
প্রথম ব্যক্তি: হার্ভাড ইউনিভার্সিটির
এর প্রশ্ন আউট হইলে বাঁচি।
দ্বিতীয় ব্যক্তি: চান্স কেমন ?
প্রথম ব্যক্তি: ভালোই।
দ্বিতীয় ব্যাক্তি এত শিওর কেমনে ?
প্রথম ব্যক্তি: ঐ খানকার ক্লার্ক
বাংলাদেশী। তার চেয়েও বড় কথা
কি জানোস ?
দ্বিতীয় ব্যাক্তি: কি ?
প্রথম ব্যক্তি: তার নানা এক কালে
বাংলাদেশের শিক্ষা কিংবা
স্বাস্থ্যমন্ত্রী ছিলো। তিনি
শায়েস্তা খানের মত লিজেন্ড।
দ্বিতীয় ব্যক্তি: কিরকম ?
প্রথম ব্যক্তি: শায়েস্তা খানের আমলে
টাকায় কয়েক মন চাল পাওয়া যাইতো।
আর তার সময় পনেরো টাকায় প্রশ্ন
পাওয়া যাইতো।
দ্বিতীয় ব্যক্তি: স্যালুট।
২০৯৫ সাল -
ঢাবিঃ কই যাস?
জাবিঃ সালামের বাসায়, ক্লাস
করতে
ঢাবিঃ আমি বক্করের বাসায় ক্লাস
করতে যাই, ডিএমসি গেছে আক্কাসের
কাছে শারীরিক শিক্ষ পড়তে।

-ফেবু থেকে সংগ্রহীত :P
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×