somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদেরকে মানবতার শ্রেষ্ঠতা শিখাতে রাসুল্লাহ(সাঃ) এর এই হাদিসইই যথেষ্ট !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক গ্রাম্য ব্যাক্তি রাসুল(সাঃ) এর নিকট আসল এবং বলল ইয়া আল্লাহর রাসুল আমরা গ্রাম্য মানুষ আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমরা উপকৃত হব। তখন রাসুল (সাঃ) তাকে লক্ষ করে বললেন
.
"তুমি কোন ভালো কাজকে তুচ্ছ মনে করবে না। যদি ও সেটা তোমার পাত্র থেকে কাউকে পানি ঢেলে খাওয়ানোর মত ছোট কাজ হয় এবং হাস্যোজ্জল চেহারা নিয়ে কোন ভাইয়ের সাথে সাক্ষাত করার মত সাধারন বিষয় হয়।
(মুসনাদে আহমদ)
এই ধরনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলোকে ও কখনো অবহেলা করবে না এবং তুচ্ছ মনে করবে না।
-
রাসুল্লাহ (সাঃ) উল্লেখিত হাদিসের মাঝে গ্রাম্য ব্যাক্তিকে উপদেশ দিলেন তুমি কখনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না। চাই সেটা যত ছোট কাজই হোক না কেন!
-
অনেক সময় দেখা যায় যে আমরা ছোট ছোট ভালো কাজকে অবহেলা করে থাকি এইগুলো করতে চাই না।
যেমনঃ-
মাঝে মাঝে দেখা যায় আমরা রিক্সায় করে কোথাও যাচ্ছি, রিক্সাওয়ালা ঢালু যায়গা থেকে কষ্ট করে আমাদের টেনে টেনে উপরে তুলছে। আমরা রিক্সায় বসে বসে রিক্সাওয়ালার কষ্টটা বুঝতে পারছি তারপরে ও আমরা রিক্সা থেকে নামছি না। বরং চিন্তা করছি সে কষ্ট করছে তো কি হয়েছে আমি তো ভাড়া দিবই।
প্রিয় ভাই আপনি যদি রিক্সা থেকে একটু নেমে যেতেন তাহলে তার জন্য অনেক সহজ হত এবং আল্লাহর পক্ষ থেকে আপনি এই ছোট ভালো কাজটির জন্য প্রতিদান পেতেন।
.
আপনি দেখলেন কোন অন্ধ ব্যাক্তি রাস্তা পারাপার হচ্ছে আপনি তাকে রাস্তা পারাপারে সাহায্য করুন আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন।
.
হাদিসের মধ্যে এসেছে
আপনি পৃথীবির মানুষের উপর অনুগ্রহ করুন আল্লাহ তায়ালা ও আপনার প্রতি অনুগ্রহ করবেন
(সহিহ বুখারি)
-
অনেক সময় দেখা যায় একজন বয়স্ক/ অক্ষম কিংবা পর্দানশীন মহিলা বাসে দাড়িয়ে আছে অথচ আমি তার সামনে বসে আছি। আপনি তাকে বসতে দিয়ে অনুগ্রহ করুন তাহলে আল্লাহ তায়ালা ও আপনার প্রতি অনুগ্রহ করবেন।
.
আপনার কাছে কেউ পানি চাইল আপনি তাকে পানি ঢেলে খাওয়ান, এর বিনিময়ে আপনি সওয়াব পাবেন, সওয়াবের অধিকারি হবেন।
-
রাসুল্লাহ (সাঃ) বলেছেন,
যে পর্যন্ত বান্দাহ তার ভাইয়ের সাহায্য-সহযোগিতায় নিয়োজিত থাকে, সে পর্যন্ত আল্লাহ তা'আলাও তার সাহায্য-সহযোগিতায় নিয়োজিত থাকেন।
তিরমিযি:১৯৩০ সহীহ, ইবনু মা-জাহ (১২২৫), মুসলিম
.
আপনি দেখছেন কেউ সামান্য বিপদে পড়েছে বা তার কোন ভালো কাজে কষ্ট হচ্ছে আপনি তাকে চেনেন বা না চিনেন তাকে সাহায্য করুন আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন
.
আমরা প্রায় সময় ভাইদের/বন্ধুদের সাথে মলিন চেহারা নিয়ে সাক্ষাত করি এইটা মোটেও ঠিক নয়, আপনি আপনার মুসলিম ভাইদের সাথে হাস্যোজ্জল চেহারা নিয়ে কথা বলুন তার সাথে সাক্ষাত করুন, এই হাসির কারনে ও আপনি আল্লাহর কাছ থেকে বিনিময় পাবেন।
-
প্রিয় ভাই, আমরা যাতে কোন ভালো কাজকে অবহেলা না করি চাই সেটা রাস্তা থেকে কোন কষ্টদায়ক বস্তু সরানোর মত তুচ্ছ ও ছোট কাজই হোক না কেন!
...
এটাই আমাদের মানবতার শান্তিকামী নবীর শিক্ষা, এটাই আমাদের নবীর আদর্শ!!!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×