somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেলে যা না খেলারাম.... ১

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবার মুখে একই কথা পাথিকের চরিত্র নষ্ট হয়ে গেছে ....
কি ভাবে যে হইলো সেটাই বুঝতেছি না /
মানুষ যে এখন রান্না করা তরকারি হয়ে গেছে তা আমার জানা ছিলো না /
কিন্ত এই চরিত্রহীনতার অপবাদ কেন ?
কারন আমার বয়স নাই নাকি এখন ভালোবাসার কবিতা লেখার বা প্রেমের গল্প বলার ......

আমি যখন ছাত্র , মানে কলেজ শেষ হলে পড়ে যেখানের ছাত্ররা সত্যিকারের ছাত্র হয় তেমন আর কি , সে সময় পড়েছিলাম সৈয়দ শামসুল হক স্যারের খেলারাম খেলে যা বইটি / তা প্রায় বিশ বছর আগের কথা /

বুধবার ১৫ জুলাই ২০১৫
আবারও পড়লাম

আমার চুমোয় তবে
’চলো না বেড়িয়ে আসি দূরে বা কোথাও- এই কথা বলতে
নিভে যায় সাহসের যে সলতে
জ্বালিয়ে আমি তোমার কাছে আসি/
এমনকি আজও বলা হয়নি’ ভালোবাসি!”
আমি কত কিছু বলে চলি , তুমি কিছুই বলো না /
রহস্য দিয়ে বোনা
দামাস্কাসের দোরপর্দা তোমার হৃদয়;
রক্ত দিয়ে আজ যদি তা মাখিয়ে দেই , কেমন হয় ?
বললে ‘কাল বহুদিন পরে
বেড়াতে গিয়েছিলাম শহরে / ‘
’কী দেখে এসেছো? আমার চেয়েও মাতাল
কাউকে দেখলে যে তোমার জন্যে পাতাল
পর্যন্ত যেতে প্রস্তত ? ‘
‘ না তা দেখিনি/
দেখেছি শুধু জিনিসের বিকিকিনি / ‘
’ কি দেখে এসেছো ?আমার চেয়ে বোকা কোনে চোর ,
হীরামুক্তা ফেলে যার হৃদয়ের দিকে নজর? ‘
’ না , তা দেখিনি /দেখেছি বিজ্ঞাপন -
লাল নীল বিশাল সব নিয়ন! ! ‘
হঠাৎ পড়ল চোখ -
কিছুক্ষন অপলক
তাকিয়ে থেকে বললাম, ‘ দেখি দেখি , ওখানে কিসের দাগ!’
তুমি বড্ড চালাক -
চুল দিয়ে ঢেকে দিলে দাগ!
বললে, ‘কই , কিছু না/ ওহ্ ওটা ?
একদিন যাকে ভালোবেসেছিলাম তার রক্তের ফোঁটা!
আমি দেখাতে চাই না সে দাগ/ ‘

বললাম ‘ যদি যায় আমার চুমোয় তবে মিলিয়ে যাক / ‘

প্রায় ৪০ বছর পার হতে চলল 'খেলারাম খেলে যা'র। এটি একটি বিশেষ ধরনের জনপ্রিয়তা এবং বলতে কী এটিই সত্যিকারের জনপ্রিয়তা।
প্রেম-কামের বিস্ময়ে ভরা এক রঙিন উপন্যাস 'খেলারাম খেলে যা'। বইটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ থাকলেও মানব জীবনের দিকে তাকালে দেখা প্রেম-কাম অঙ্গাঙ্গিভাবেই জড়িত। উপন্যাসের নায়ক বাবর আলীকে দেখা যায় সে বড়ই যৌন-তৃষ্ণার্ত, শয্যায় নিতে চায় শুধু সদ্য কৈশোরোত্তীর্ণ তরুণীদের।

সুতরাং বাবর আলী অপরাধী। তার শাস্তি প্রাপ্য। কিন্তু যে অপরাধ তাকে শাস্তিযোগ্য করে তোলে, সে অপরাধ একান্ত মনে পোষণ করেনি অন্তত এমন পুরুষ প্রাণী পৃথিবীতে কি খুব সচরাচর? কিংবা অর্থনৈতিকভাবে সচ্ছল ও স্বাধীন হলে নারীও কি মিলবে তেমন? তাহলে বাবর আলীর দোষ কোথায়? যদিও, সামাজিক ছকে বেঁধে দেওয়া এই দোষ তর্কাতীত নয়, এই 'দোষ' দোষই বটে।

বাবর আলীর মত আমি পাথিকও শনাক্ত হয়ে গেছি / বাবর আলী তুলনামূলক খ্যাতিমান, আমার চেয়ে/আমি সেই যে কিনা বাবর আলীর মত , চল্লিশ ছুঁই ছুঁই অবিবাহিত লোক, সুন্দর করে মিথ্যা বলা যার করায়ত্ত, তার তো দোষ আছেই। তার প্রতি ব্যাপক সন্দেহ আছে সবার। কারণ বাবর আলীর প্রাপ্ত দার্শনিকতাকে আমরা প্রকাশ্যে পছন্দ করতে পারি না কিন্তু গোপনে অনুগামী হয়ে থাকি সেই মোহময়তার। মাত্র একটি বাক্যের মধ্যেই নিহিত দর্শন, সেই দর্শনটা কি? 'খেলারাম খেলে যা'। পরাজয় থেকে, ব্যর্থতা থেকে যে অংক ফলিত হয় মননে, সেই অংক বড় নিষ্ঠুর এবং সত্য। যদিও, এই সত্য পরাজয়ের পর অর্জিত, ব্যর্থতার ভিতর দিয়ে প্রাপ্ত। হয়তো এ শুধু জ্ঞানার্জিত সত্য। এই বাক্যে প্রাণিত হয়েছে সামর্থ্য-সাধ্য অনুযায়ী প্রয়োগ-সাফল্যে দৃশ্যমান বাবর আলীকে/ আমরা চিনব, দেখব, তার গতিবিধি লক্ষ্য করব, তার মিথ্যা বলার কৌশলেও আমরা মুগ্ধ হব এবং লতিফা, বাবলী, মিসেস নফিস, ক্ষণমুহূর্তের দেখা সুষমা কিংবা জাহেদাকে বশ করে সম্ভোগ পর্যন্ত গমনে আমরাও বাবর আলীর সঙ্গে থাকব, এমনকি বাবর আলীকে দেখে আমাদের না-পারা জীবনীতে একটুখানি পারার সুখ নেব কিন্তু সামাজিক নৈতিকতায় নিজেকে শুদ্ধ প্রমাণের প্রয়োজনীয় হিপোক্রেসি বা বহিরাচরণে ভদ্রতা ছড়িয়ে বলব- বাবর আলী একজন লম্পট, মিথ্যাবাদী! আমরা যে এরকমই করে থাকি বা এরকম বিশুদ্ধ হিপোক্রেসিতে অভ্যস্ত, চলনে-বলনে, বাবর আলী তা জানে, ভালোভাবেই জানে। বাবর আলী তাই আমাদের পাত্তা দেয় না, সে বরং তার অর্জিত বাক্যনির্দেশ চর্চা করে চলে- 'খেলারাম খেলে যা'।
তো আমার সমস্যা কোথায় ?
কি বলছি ??
বলছি ভালোবাসি

স্যার যা লিখেছেন তা কি মনে প্রেম না থাকলে কি লেখা যায় ...
আজ ৪০ বছর পরেও স্যার তো সেই একই ভাবে লিখছেন
তবে আমি যদি লিখি তবে চরিত্র হারাইলাম কেমনে.... ???
( সহায়িকা... বাংলাদেশের খ্যাতনামা দৈনিক পত্রিকা সকল , নাম বলবো না..কারন কোনো একদিন কোনো এক পত্রিকা থেকে বলবে ...লেখা দিতে / তাই সবার সাথে এখন ভাব রাখাই ভালো )
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×