somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু থামুন, আমার জন্য নয়, একজন প্রতিভাবান মেয়ের জন্য

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতএত আবেদন আর সাহায্য প্রার্থনার ভিড়ে হয়ত হারিয়ে যাবে এই আবেদনটাও। কিন্তু, যদি বলি, একটু দাঁড়ান না। না হয় নষ্ট করি আপনার কিছু সময়। মানুষ হিসেবে এটুকু তো আরেকজন মানুষের কাছে চাইতেই পারি।

অল্প কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের স্বপ্না নামের একটি মেয়ে লিভার সিরোসিসের কারনে মারা গেল। বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন সবাই অনেক চেষ্টা করেছিল। কিন্তু মেয়েটির হাতে সময় একদমই ছিল না।

ই.আই.টি বিভাগের জিনিয়া। ৩৯ ব্যাচ। পড়াশোনায় খুব ভালো। অসাধারণ রেজাল্ট। হয়ত অল্প কয়েকদিন পরই হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শেষ ১০ ফেব্রয়ারী ও ফেইসবুকের প্রোফাইল পিকচার আপলোড করে। এরপর জানা যায় ও ‘Acute Myeloblastic Leukemia (AML)’ এই রোগটায় ভুগছে।

এটি এক ধরণের ব্লাড ক্যান্সার। জিনিয়ার রক্তের গ্রুপ ও পজেটিভ(O+)। প্রতিদিন ৩-৪ ব্যাগ রক্তের দরকার। সম্পূর্ণ চিকিৎসার জন্য দরকার প্রায় ৮০ লক্ষ টাকা। মেয়েটির বাবা নেই। খুব উচ্চবিত্ত পরিবারের পক্ষেও একসাথে এতগুলো টাকা জোগাড় করাটা কষ্টকর। আর মধ্যবিত্তদের জন্য এটা অসম্ভব।

কিন্তু তাই বলে কি দেশের একজন মেধাবী সন্তান শুধু টাকার অভাবে মারা যাবে? এটা হতে দেয়া যায় না। এমনটা হলে আমরা সবাই লজ্জিত হব। নৈতিকভাবে মারা যাব আমরা সবাই, নিজের বিবেক আর সচেতনতাকে মৃত করে কি আমরা স্বাভাবিকভাবে বাঁচতে পারব?

তাই, বাড়িয়ে দিন সবাই নিজেদের হাত। আমাদের আঙ্গুল ধরে জিনিয়া আমার ফিরে আসুক। দেশ ও জাতির জন্য কিছু করুক।

বিস্তারিত জানা যাবে ফেইসবুকের এই গ্রুপটি থেকে: Click This Link

জিনিয়ার জন্য জয়দ্বীপদার অসাধারণ একটি লেখা: http://blog.bdnews24.com/rubayetahmed/164640#

অতএব, সবাই এগিয়ে আসুন। দেশে এতকোটি মানুষ, এতকোটি ফেইসবুক ইউজার, এত বড়বড় ফেইসবুক সেলিব্রেটি, এতজন সচেতন নাগরিক কিংবা দেশের এত বড়বড় বিত্তবান মানুষ, তাদের থেকে এইক’টি টাকা উঠবে না, এটা আমার বিশ্বাস হয় না।

মানুষ চেষ্টা করে অনেক অসাধ্য সাধন করেছে। ভবিষ্যতে আরও করবে। যেমন, এই মেয়েটি, যে কি না ক্যান্সারের সাথে লড়াই করছে, সবাই তার সাথে একযোগে লড়াই করবে। একসময় ক্যান্সার হেরে যাবে। মেয়েটি ভালো হয়ে উঠবে। সে আবার সবার সাথে বাঁচবে।

মৃত্যু তো একদিন আসবেই। তাই বলে এত তাড়াতাড়ি আসতে দেয়া যাবে না। মৃত্যু আসতে চাইলেই কি আর হয়, জীবনের প্রতি আমাদের কি কোন দাবী নেই?

আমরা সবাই আছি। জিনিয়াকে ভালো হয়ে উঠতেই হবে।।

__________________________________________

***[জিনিয়াকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য ওর বড় ভাই মো: জসিম উদ্দীন-এর
বিকাশ নং – 01738275127
এছাড়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। টাকা, ডলার অথবা যেকোন বৈদেশিক অর্থ পাঠানো যাবে
Account Name: Md Jashim Uddin (Zenia's Brother)
Account No-18117105901
Standard Chartered Bank
Gulshan North Branch
Branch Routing No- 215261900
SWIFT Codes for Bangladesh: SCBLBDDX
জিনিয়ার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এই নম্বরে- জ়সিম- 01714361789]***
____________________

***পিজি হাসপাতালে O+ রক্ত দেয়ার জন্য
hematology unit (floor-14)
ward room number -1511
bed number - FP(Green 3)
BSMMU, Shahbagh, Dhaka.


বিশেষ দ্রষ্টব্য: আশা করি শুধু লেখাটা কষ্ট করে পড়েই আমাদের কাজ শেষ হবে না।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×