somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রক্তাক্ত বার্তা

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রক্ত ঝরেছে ভোটের মাঠে। নিহত সাত কিংবা আট। আহত শতাধিক। অস্ত্র এসেছে অনেক। দেশীয় অস্ত্র নয়, আগ্নেয়াস্ত্র। ইচ্ছে হলেই আকাশে গুলি ওড়ানো যায়, করা যায় ‘ওপেন ফায়ার’। মরে যায় বালক শুভ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন। ভোটের মাঠে ভোটার থাকে না। আকাশে ওড়ে লাশখেকো শকুন। ব্যালট বাক্স হারিয়ে যায়, চোখের সামনে ভোট চুরি হয়, আগ্নেয়াস্ত্রের সামনে নিরব থাকেন প্রিজাইডিং অফিসারেরা। হামেশাই ভোটচুরিরতে লিপ্ত হন তাঁরাও! ইউনিয়ন পরিষদ নির্বাচনের এই তো ধোঁয়াভরা, রক্তমাখা রূপ। ভোটের মাঠে প্রভাবশালীদের লাঠিয়াল বাহিনী থাকবে। তারা যাকে ইচ্ছে তাকে আঘাত করবে। ব্যালট বাক্স ছিনতাই এ বাঁধা দিলে চলবে ফায়ার! পুলিশ আত্মরক্ষা করবে ভিন্নরকম ‘ওপেন ফায়ার’ করে, কিন্তু ব্যালট বাক্স রক্ষা আর হবে না।


প্রথম দয়া নির্বাচনে কতজন মরে গিয়েছিল? যাই হোক, সংখ্যাটা একেবারে কম না। তারপরও দ্বিতীয় দফায় এতগুলো মৃত্যু। এত লাঠি-সোটা, এত গরম, এত অবৈধ আগ্নেয়াস্ত্র- আসে কোথা থেকে? মানুষের এত সাহসের উৎস কোথায়? ক্ষমতা ও দখলবাজির নৃশংসতম রূপটি এছাড়া আবার কি? নির্বাচনে জয়-পরাজয়, বিজয়ী-বিজিতের ভোটের অনুপাতিক পার্থক্য তাই এখানে অকিঞ্চিতকর। এতগুলো প্রাণহানিতে কোন নির্বাচন কখনও আশানুরূপ হয়? ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে’- রেকর্ডটি বাজছে না কেন এখনও?

ক্রিকেটপ্রিয় জাতি গতরাত থেকে আনন্দে উন্মাতাল, মাত্রাতিরিক্ত আনন্দ হামেশাই বুদ্ধিহীনতা ডেকে আনে। শাহবাগ ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষুব্ধ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্র, সুজন মৃধা, গুলি বর্ষণে নিহত। পরিস্থিতির কতটা জঘন্য হলে পুলিশকে ইচ্ছে মত গুলি চালাতে হয়? ক্ষমতাদখলের যে আসুরিক শক্তির বিকৃত রূপ আজ ভেসে আসছে তার সূত্রপাত অনেক আগে। দখল অভিপ্রায়ে কেন্দ্র থেকে ইচ্ছেমত প্রশ্রয় পাওয়া মাঠকর্মিরা তাই এত বেপরোয়া হবার সাহস সঞ্চয় করেছে। এই নির্বাচনের পর অনুমান করা যায়, অনেক অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঘটেছে দেশে। সে ব্যাপার না। কিন্তু যে অন্ধকারের দিকে মানসিকতার পতন ঘটছে, তা থেকে উত্তোরণের সিঁড়ি কিন্তু আমাদের কারও হাতে নেই। ৭-৮ টি মৃত্যু হয়ত তাই উপেক্ষণীয়।

এক্ষেত্রে খুনীদের বিচার কি আমি চাইতে পারি না




[ছবিটি দৈনিক ইত্তেফাক হতে সংগৃহীত]
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×