somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাম্বুলেন্সের তলায় প্রাণ হারানো চারজন মানুষ আর গর্ভের সন্তানের দায়

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোখ মেললেই চোখে ভাসে দুর্বল শাসন-প্রশাসন আর আইন প্রণয়নের ঘাটতি। গলির প্রতিটি মোড়ে মোড়ে স্বজনপ্রীতি। সরকারী দপ্তরের প্রতিটি কানায় কানায় ঘুষ আর দালালি। এরই চক্করে কখনও বড় বিল্ডিং ধ্বসে, কখনও সড়কপথে বলিদান হয় তরুণ-তাজা যুবক। এই সরলরেখায় আগুন জ্বলে কারখানায়, পোড়ে শ্রমিক, মুক্তি পায় হন্তা মালিক, ঘুষের মাহাত্ম্য একূল-ওকূল দুকূল জুড়ে ভাসে। ঘুষ দিলেই মেলে ড্রাইভিং লাইসেন্স, দলীয় জোর থাকলেই মেলে অপরাধমুক্তি। তা না হলে মাইক্রোবাস কি করে অ্যাম্বুলেন্স হবার স্বপ্ন দেখে? আর এ স্বপ্ন কারাই বা দেখায়?


এক নেতার গুলিতে গর্ভের সন্তান আক্রান্ত হয়েছিল, ২০১৫ তে মাগুরায়। এবার গর্ভের সন্তান নিহত, জীবনপ্রদায়িনী হাসপাতারের সামনে। এদের শিকড় ভিন্ন নয়। যে শক্তিবলে অবৈধ দুর্বল বিল্ডিং কারখানায় রূপ নেয়, সেই শক্তিতেই এ-ও ড্রাইভিং লাইসেন্স পায়, সেই শক্তিতেই চলে ঘুষের রাজত্ব, চলে স্বজনপ্রীতির রাসউৎসব। প্রতিবার ঈদে রাস্তায় মরে প্রিয়জন। মেঘনায় লঞ্চ ডোবে নিয়ম করে। কবি শেলী প্রাণ হারিয়েছিলেন সলিলসমাধিতে। তবে জলে ডুবলেই কবি তৈরী হয় না, আকাশে কবিতাও ভাসে না। ভাসে দুঃখ, যন্ত্রণা, সম্ভাবনার মৃত্যু। বাংলাদেশের মৃত্যুপঞ্জিকার সবথেকে ব্যস্ত সময় ঈদের আগের ও পরের দিনক’টি। কত প্রাণ আমাদের, অনেক হারালেও আমরা প্রাণহীন নই!


যে অন্যায়ের হাতে শ্রমিক পোড়ে, যে ঘুষের টাকায় গর্ভশিশু নিহত হয়- তার যন্ত্রণা আজীবনের। হাজার মঙ্গলপ্রদীপেও তার পরিত্রাণ নেই।বিশ্বব্যাংক বা চীন কত টাকা দিল- মানুষ তাতে খুশি হয় না। মানুষ ভালো থাকে সরকারি সেবাখাতে অনিয়ম না থাকলে, একটা বৈধ কাগজ বের করতে গিয়ে হাজার টাকা ঘুষ না দিতে হলে, বৈধ সুবিধা পাওয়ার জন্য পাঁচটা পা-চাটা অফিসারের পা না ধরতে হলে। ভিআইপি মুভমেন্টের কারনে হাজারটা মানুষ যখন ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে ঘাম ঝড়ায়- মানবকল্যানের সকল আশ্বাসবাণী ব্যর্থ হয় তখনই।নেতা ও জনগনের ভোগভিন্নতার কারন নিশ্চয়ই দায়হীনতা। মধ্যম আয়ের দেশ হবার অর্থ এই নয় যে মানুষের ঘুষ দেবার ক্ষমতা বাড়বে। শুভঙ্করের ফাঁকিটা এখানেই, উচ্চআয়ের দেশ হলেও শান্তি মিলবে না- যদি সরকারি খাতের অনিয়ম না ঠিক হয়। কারন, অনিয়ম যতটা না অর্থাভাবের, তারথেকে অনেক বেশি স্বভাবের। আইন স্বর্গীয় আশির্বাদের মত বাতাসে ভাসলে কলেরার উপশম হয়না। তেমনি, হাজার অ্যাম্বুলেন্সে রাস্তা আটকিয়ে রাখলে মানুষের ভোগ। আবার অ্যাম্বুলেন্স না থাকলে হাহাকার।

অন্যায় আর সরকারি খাতের অবৈধ মিলনে জনগনের অশান্তি। আর্থিক সক্ষমতা বাড়ানোর সাথে সাথে অন্যায় কমাতে হবে- এ সত্য উপলগ্ধির বাইরে থাকলে অপমৃত্যুই ভরসা, শুধু আমার নয়- আপনারও- যিনি ঘুষ খান, তারও।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×