ভার্চুয়াল কবিতা (যদি কবিতা বলা যায়): এই ব্লগ ছেড়ে দুরে বহু দুরে অন্য কোন ওয়েবসাইটে
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগে খুব অস্থির
চারপাশে বড় বেশি শোরগোল
অক্ষর ছুড়াছুড়ি,
আর ছোড়া হাতে একদল
দাড়ায়ে সাইডবারের পেছনে
আর এক দল উকি দেয়
ব্যানারের উপর থেকে
মাঝখানে বিজ্ঞাপনে মাথা ভাসিয়ে
থেকে থেকে হেকে উঠে ভেক।
ব্লগে আজ বড় বেশি ধুলো
কোথাও নেই হেলান দেবার,
বসবার, হাসবার
হাতে হাত রেখে কথা বলবার
একটু নিরিবিলি উইজেট।
চল যাই আজ এই ব্লগ ছেড়ে
দুরে বহু দুরে অন্য কোন ওয়েবসাইটে,
কোন তরুনের পরম মমতায় গড়া
শান্ত সবুজ কোন সাইটে।
আমরা দু'জন বসব সেখানে
ডান কলামে ফুটারের একটু উপরে
পা ঝুলিয়ে।
পাশের কোন গানের ওয়েবসাইট থেকে
ভেসে আসবে অন্জন তার বৃষ্টির গান নিয়ে-
দুরে কোথাও কোন রেডিওতে-
'এই পথ যদি না শেষ হয়'।
কার্সরের ছোয়ায় ফ্লাশ প্লেয়ার হতে
ঝরে পড়বে ঝলমলে তারার আলো
মৃদু বাতাসে বাইনারী কোডগুলো
ছুয়ে যাবে তোমার গাল,
কিছুক্ষণ আমরা ভুলে যাব
জীবনের যত রানটাইম এরর।
আমি মোটেও কবি নই, মাঝেমধ্যে দু-একটা গান অনুবাদের ধৃষ্টতা দেখাই বটে। গত কাল রাতে মাথায় হঠাত্ আসা কিছু কথা সোজা করে সাজিয়ে কবিতার নামে একটা দুই নম্বর মাল চালিয়ে দিলাম। বিএসটিআই'র ভয়ে আছি।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন
রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ
কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ...
...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।...
...বাকিটুকু পড়ুন
রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন