somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসীদের স্থায়ীভাবে দেশে আসার সুযোগ সৃস্টি করে দেওয়া উচিত ....

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বাইরে না আসলে, অনেক কিছুই আজানা রইয়ে যেতো। আমি মনেকরি সুযোগ থাকলে সবারই একবারের জন্যে হলেও দেশের বাইরে দুই এক বছর কাটানো উচিত। প্রথম কথা হল, নতুন দেশ আর সংস্কৃতি সম্পর্কে জানা যায়। বিভিন্ন দেশের নতুন নতুন লোক জনের সাথে ইন্টার‍্যাকশন হয়, তাদের দেশ সম্পর্কে এমন কিছু জানা যায়, যা কিনা বই পরে বা ভিডিও দেখে জানা সম্ভব না। দেশের বাইরে বলতে আমি কিন্তু উন্নত দেশের কথা বলছি। আমাদের দেশে যেটা অনিয়ম, সেটাই বেশির ভাগ ক্ষেত্রে নিয়ম, কিন্তু এখানে এদের সংস্কৃতি বা কালচার যাই বলি না কেন খুবই সিস্টেমেটিক, এদের এই কালচার, ছোট বেলা থেকেই গড়ে উঠে। এরা মিথ্যা বলা, দুর্নীতি কিভাবে করতে হয়, মনে হয় সেটাই জানে না। নিয়ম মানে নিয়ম; কেউ দেখল কি, দেখল না, সেটা তাদের মাথা ব্যথা না, যেটা করার কথা সেটাই এরা করবে। আর, বাইরে থাকার শিক্ষণীয় বিষয় এইখানেই, কারন এদের দেখা দেখি আপনি ও ওদের এই কালচার ফলো করা শুরু করবেন। আপনার জানার পরিধি যেমন বাড়বে তেমনই আপনার চিন্তাধারাতেও আমুল পরিবর্তন আসা স্বাভাবিক। উদাহারন স্বরূপ, একজন বড় উদ্যোক্তার শুরু এখান থেকে হওয়া অস্বাভাবিক না, কারন এখানে আপনি ওই পরিবেশ পাবেন আর উন্নত দেশের উন্নত টেকনোলজির সাথে নিজের দেশের বিভিন্ন সমস্যার সমাধানের উপাই খুঁজতে নতুন আইডিয়া চলে আসা খুব স্বাভাবিক ।

যাই হোক, আমাদের দেশে জবাবদিহিতার অভাব আর দুর্নীতির করাল গ্রাসের ফল যেমন ; খাবারে ভেজাল, নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক কাজে আমলাতান্ত্রিক জটিলতা, দূরবলের উপর প্রভাবশালীর ক্ষমতার দাপট, জনগণের বন্ধু পুলিশ যেখানে ত্রাসের নাম সেখানে এই উন্নত দেশ গুলোতে তার সম্পূর্ণ বিপরীত। এখানে আপনি যেমন পাবেন পরিপূর্ণ নিরাপত্তা, তেমন পাবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযুক্ত বেরে উঠার পরিবেশ। কিছু বিচ্ছিন্ন ঘটনা যে নাই তা বলছি না । পরিবার পরিজন থেকে দূরে থাকাটাই একটা পীড়াদায়ক ব্যাপার। তবুও বলবো, ফিনল্যান্ডের মতো একটা দেশে কয়েকটা বছর থেকে দেখেন, আপনার মধ্যে পরিবর্তন আসবেই অবশ্যই ইতিবাচক পরিবর্তন।

যারা বিদেশে উচ্চ শিক্ষা নিচ্ছে বা বিভিন্ন ছোটবড় প্রতিষ্ঠান গুলোতে কাজ করছে, তাদের দেশে ফেরার ব্যবস্থা নিলে, এই লোকগুলো দেখা যাবে দেশকে পুরোপুরি পরিবর্তন করে দিচ্ছে। সরকারের উচিত এই লোকগুলোকে দেশে ফেরত নিতে কিছু পরিকল্পনা হাতে নেওয়া। আমার বিশ্বাস, যারা বাইরে আছে, তারা নিরাপত্তা আর কাজ করার সুস্ঠ সুযোগ পেলে, দেশে চলে আসার হিরিক পরে যাবে ...
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×