বড় সখ ছিলো, মাথায় চুল থাকবে বাবরি, বগলে থাকবে গার্লফ্রেন্ড (ম্যারিকা হলে বলতাম দুই বগলে...)। গাড়ি থেকে নামলেই ভক্তদের দিতে হবে অটোগ্রাফ (ফটোগ্রাফের জমানা তখনও আসে নাই)। বিশ্ব সেরা ক্রিকেটার, টাইগার ফ্যানদের অহংকার, বাংলাদেশের ক্যালিস!
ব্যাটা, তুই কি ক্রিকেট খেলিস?
নাহ্। স্বপ্ন তার জায়গা, অবচেতন মনে (পড়েন অলস মস্তিষ্কে) রয়ে গেছে। অটোগ্রাফ নেয়া তো অনেক দুরে, আমারে পাড়ার মাঠে, গলিতে কেউ খেলতে নিতো না। তাতে কি, স্বপ্ন দেখতে তো দোষ নাই। কিন্তু স্বপ্ন তো আসে পড়তে বসলে! তাই টুল বদলাতে বদলাতে স্কুল, কলেজের সনদগুলো কোনমতে হাতে পাওয়া গেছে।
অনার্সে এসে দেখি আরে কাহিনী। ভালোবাসা দিবসে বন্ধুবর হল প্রত্যাখাত। পরম যত্নে উপহার দেয়া ফুল ফিরিয়ে দেয়ায় বন্ধুর মুখটা তখন দেখার অযোগ্য। কাটাহীন ফুলের ঘায়ে তার প্রেস্টিজ পুরাই পাংচার। “বগলে গার্লফ্রেন্ড” প্রজেক্ট তাহলে বাদ।
প্রজেক্ট নতুন করে শুরু করতে চাই নাই তা না, তবে বান্ধবীদের “দোস্ত এই টপিক্সটা বুঝিয়ে দে- বুঝছি কিন্তু পড়ব কোথা থেকে, বের করে দে- পাইছি কিন্তু কতটুকু লিখতে হবে পরীক্ষায়, দেখায়া দে- কিভাবে লেখবো লেইখা দে।” টাইপ অনুরোধে ঢেকি গিলতে গিলতে আমার অবস্থা শেষ। দেশের অসংখ্য তদন্ত কমিটির রিপোর্টের মতো আমার প্রজেক্টও আর আলোর মুখ দেখলো না।
কোন কিছুই যখন হলো না, তখন ঝাকড়া চুলের বাবরি দুলিয়ে, শীষ বাজিয়ে গান তো গাইতেই পারি! এইখানে আল্লাহর হইলো আপত্তি, কি বিপত্তি? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলেন, আমার মাথায় থেকে গেলো বিরানভূমি। ভাগ্যিশ টুপি পড়ার অভ্যাসটা আগেই ছিলো, তাই তো টাকটা এখন ওপেন সিক্রেট। কিন্তু যখন কেউ প্রশ্ন করে, “আল্লাহ তোমার চুল দেখি সব পড়ে গেছে?” তখন যে কেমন লাগে। >
কি হইল? মনে মনে ভাবছেন কি সব ছাতা-মাথা লেখছে ছ্যারাডা???
ভালো ভালো লেখা চাইলে এখানে ক্লিকান । এখানে অনেক ভালো ভালো জিনিস আছে। ছাতা-মাথা টাইপ কিছু এখানে নাই।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



