সাবাশ বাংলাদেশ, দেশবাসী অবাক তাকিয়ে রয়
যে বিশ্বজিৎ হলো কোপা-কাত, তার শরীরে কোপের চিহ্ন নাই!
সাবাশ আমার দেশ, হরতাল দেয় আজ সরকার
শান্তির হরতালে বন্ধ রাস্তা-ঘাট, কারন পুলিশই আজ পিকেটার!!
সাবাশ ভেল্কির দেশ, নাচি আমরা পুতুল নাচ
এক পুতুল খালেদা আর পুতুলের মা হাসিনার ইশারায় নেচে নেচেই বাচ!!!
অসংখ্য ব্লগে ফিচারে, প্রহসনের হরতাল আর বিশ্বজিতের রহস্যজনক :0 মৃত্য নিয়ে বহুত লেখা-লেখি হয়েছে। এধরনের লেখার জোস কালেকশন দেখতে http://www.online-dhaka.com এ ভিজিট করতে পারেন। আমি কোন বিস্তারিত লেখায় যাব না। আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, যার জবাব সবাই জানেন, কিন্তু কেউ দিতে পারবেন না।
১. ধরে নিলাম বিশ্বজিৎকে কেউ কোপায় নি কারন কোপের চিহ্ন তার শরীরে পাওয়া যায় নি (ছেলেটা বেঁচে গেলে তাকে আমি Wolverine ভাবতাম)। কিন্তু তাকে যে হত্যা করা হয়েছে এতে তো কোন সন্দেহের অবকাশ নেই, কারন হত্যা মামলা করা হয়েছে। তাহলে কোপানো হয়েছে না হয় নি এমন প্রশ্ন তোলার মানে কি?
২. সিপিবি, বাসদের হরতাল মেনিফেস্টোতে বিশ্বজিৎ হত্যাকান্ডের বিচার চাওয়ার দাবি উঠলো না কেন?
৩. পুলিশ দিয়ে পিকেটিং করিয়ে তথাকথিত শান্তিপূর্ন হরতাল করে সরকার কি আমাদের মদন বানাতে চাইছেন?
৪. “হরতাল কেন দেয়া হলো” এই দাবিতে হরতালের বিরুদ্ধে হরতাল ডাকা হয়েছে ২০ তারিখে। জনগনকে কি ঘন্টা মনে করেছেন রাজনৈতিক নেতারা, যে যখন খুশি বাজিয়ে যাচ্ছেন?
আমার এক ফেবু বন্ধুর বিজয় দিবসের স্ট্যাটস আপডেট ছিলো এরকম, “আজ নাকি বিজয় দিবস.......... চলুন বিশ্বজিৎ এর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি বিজয় মানে কি???” আমরা কি আদৌ স্বাধীন? এক সময় আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে, মানলাম তারা ভিনদেশী ছিলো। এরপর হলাম পাকিস্তানীদের অধিন, তারাও ছড়ি ঘোরালো ইচ্ছেমতো। তাও আমরা সইলাম, তারা ধর্মের ভাই হলেও ভিনদেশী। এখন..... এখন আমরা নিজেদের রক্ত শুষে নিচ্ছি। এখন কিভাবে নিজেকে বুঝ দেই, কেউ কি বলতে পারেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



