১২/১২/১২। একটা গজব দিন ছিলো (গজব এখানে ভালো অর্থে)। গনহারে সেলিব্রিটিরা বিয়ার কাজ সাইরা ফেল্লো। পাবলিকও পিছায়া ছিলো না, দিল্লীকা লাড্ডু গিলছে সমানে। তো ওই তারিখ মিস করলেন যারা তারা কি এখন ৩০১২ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন? দুক্ষে যাদের চোখে ওয়াটারগেট কেলেঙ্কারী চালু হয়ে যাচ্ছে তাদের জন্য সুখবর।
১১/১২/১৩। হ্যা আরেকটা গজব দিন আসতে যাচ্ছে ইনশাল্লাহ। এই ডেট টা মিস কইরেন না। ডেটিং থুইয়া, রেডি হইয়া যান। এইডা যদি মিস করেন, পরের ডেট আসবে ২০৩৪ সালে, অর্থাৎ ১/২/৩৪। ঐ তারিখ আমরা ধরতে পারলেও, সাথী জোটাতে পারার সম্ভাবনা আর এই বছর পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার সম্ভাবনা, এক সমান। কাজেই যাবতীয় টাল্টি-বাল্টি আরএফএল বালতিতে থোন, আর কমিউনিটি সেন্টারে বুকিং দেয়া স্টার্ট করেন। ১১/১২/১৩ তে নিজের কাজ সেরে ফেলুন আর নিশ্চিন্ত থাকুন আপনার সন্তানদের জন্য, কারন তাদের জন্য তো ১/২/৩৪ আছেই।
যদি আমার বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক দিন আর ক্লিক করুন এখানে । আর যদি আপনারা অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে কমেন্ট দিন আর আমাকে ধরিয়ে দিতে ক্লিক করুন এখানে । আপনাদের মুল্যবান লাইক ও কমেন্ট আমাকে প্রেরনা যোগাবে........ আরো বেশি বেশি ফাজলামী করার জন্য!!!
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



