শাহাবাগের প্রজন্ম চত্বর এখন হাজার-হাজার পোলাপাইনের বাসাবাড়ি। মাঝখানে কর্মসূচিকে ৩ টা - ১০ টা, সাত ঘন্টার রুটিন সমাবেশে পরিনত করার কথা উঠলেও, থাবা বাবার নৃশংস হত্যাকান্ড, মহাযজ্ঞে একেবারে জেট ফুয়েল ঢেলে দিয়েছে। এখন সমাবেশ চলবে ২৪ X ৭, রাজাকারদের ফাসি না দিয়া কেউ উঠবে না, সেই সাথে শিবিররে ঠ্যাঙ্গানি দিতেও সবাই ঐক্যবদ্ধ। এবারে আমার আর কোন সন্দেহই নাই যে এবার জামাতী সব রাজাকার এবং দল ও লীগের মধ্যে সাধু সাজা রাজাকারগুলার সময় শেষ হয়ে গেছে। ফাসির দড়ি এদের চারপাশে পেন্ডুলামের মতো দোল দিতেছে, খালি কুকুর ছানা গুলারে ঝুলাইয়া দেয়ার অপেক্ষা।
আমি শুধু চিন্তা করতেছি, ফাসির পর এদের লাশের কি করা হবে। দেশে মাটিদূষন কম হইতেছে না যে এদেরকে কবর দিয়া দেশের মাটি দূষনরে হার বাড়ানোর কোন মানে নাই। লাদেন কে যেমন সমূদ্র ফেলে দিছে, এদেরকরও এমন কিছু করা যাইতে পারে, কিন্তু মুসলমান হিসেবে এমন কিছু আমি সমর্থন করতে পারি না। আর বাংলাদেশী হিসেবে অনেক সাধনায় জয় করা সমূদ্র কে নষ্ট করার ব্যাপার টি আমার কাছে পছন্দনীয় নয়। তাহলে কি করা যায়?
সরকারের কাছে আমার আকুল আবেদন, পাকিস্তানের সাথে এখনই চুক্তি করে ফেলেন যাতে তারা তাদের প্যায়ারা রাজাকার ভাইদের লাশ নিয়া যাইতে পারে। কারন জীবিত অথবা মৃত, কোন রাজাকারের ঠাই এই দেশে নাই।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



