১। এই শুনছো হানি, ভাইয়া ফোন করেছিল, তোমাকে দেশে যেতে হবে।
২। কবে যেতে হবে?
১। জানুয়ারি/ফেব্রুয়ারি।
২। ভেব না। আমার পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি।
১। কিন্তু তুমি তো আমার মত নাগরিক না। তাই ট্রাম্প মামা যদি তোমাকে আসতে না দেয়?
২। কি আর করা। হানি, তুমি নাগরিক হয়েছো আমি তাতেই খুশী। আমার আবেদন করার টাকাটা আমি আজও জমাতে পারিনি।
১। তোমার একই কথা। টাকা নাই, টাকা নাই। দেখ, আমি ঠিকই আমার ভাই আর তার পরিবারের জন্য টাকা জমিয়ে ছ'মাস আগেই আবেদন করে দিয়েছি। দেখ, একদিন ওরা ঠিকই এসে পড়বে।
২। তাহলে আর চিন্তা কি? আমার অবর্তমানে উনি তোমাকে দেখেশুনে রাখবে।
১। তুমি এতদিন আবেদন করনি কেন? আসলে তোমার গাট (gut) নাই (অকর্মার ধাড়ী)। কেন যে তোমারে বিয়ে করেছিলাম!
ওরা এখনো বলে আমরা "দু'জন দু'জনার"
আপনারা কি বলেন?
হিন্ট/ক্লু: ১ এর মাসিক আয় ১০০০ আর ২ এর ৪০০০। মাসিক খরচ ৪৭০০। এক প্রতিমাসে ৩০০ করে নিজের একাউন্টে ঢুকায় আর দুই তার পুরোটাই খরচ করে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



