মুখোশ যখন ঘিরে থাকে আমার চারপাশ,
কেমনে শুনি বন্ধু তখন তোদের দীর্ঘশ্বাস?
আমি যখন বিক্রি হয় দিনে রাতে,
বিবেকটাকে ভাসিয়ে দেই গঙ্গা জলে,
তখন তোদের বিদ্রোহী বুলি,
এ কান থেকে ও কান দিয়ে যাই বেরিয়ে।
দোষ দিবি কি খুব বেশি, ভুলি যদি সেই স্মৃতি?
সেই কলেজের মাঠ, কপোতাক্ষের ঘাট,
সেই আড্ডা, সেই পাল্টে দেওয়ার প্রত্যয়,
সেই ভেঙ্গে ফেলার সাহস, বদ্ধ কপাট।
আমি আর আগের মতো নেই,
আগের মতো ভাবতে পারিনা কিছু,
কি যেন টেনে ধরে পিছু?
আমি কি তবে ভীতু নাকি কাপুরুষ বলবি তোরা আমায়?
এর কোনটায় আমি ছিলাম না, কোনটায় হতে চাই নি,
তবু আজ হারতে ভয় পায়, হারাতে ভয় পায়,
এমনকি আজ আমি জিততেও ভয় পায়।
অবাক ব্যাপার, আজ আমি পাওয়া না পাওয়ার হিসেব কষি,
অপূর্ণতায় দুঃখ খুঁজি, এই কি সেই আমি?
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



