আমার এই বোকামীটা শুধু তোর কাছে এলেই
কেমন জানি, তুই না তোর সামনে আমার অনুভূতি,
তালগোল পাকিয়ে, এক দুর্বোধ্য ভাষার সামনে আমাকে দাঁড় করাই।
তোর চোখের ভাষা, তোর মিষ্টি হাসি, জীবন, ভালোবাসা
সব কেমন করে জানি অচেনা কথা হয়ে যাই।
অথচ যখন তুই সামনে থাকিস না, মনে হয়
আমার থেকে বেশি তোকে কেউ চিনতে পারে না।
এমনি এক দ্বিধাময় জীবন তোর জন্য আমার।
তোর না থাকার সময়টুকুতে আমি নিজেকে
অন্য রকম একটা মানুষ ভাবতে পারি,
পৃথিবীকে বুঝতে পারি, বুঝতে পারি জীবনের সংজ্ঞা।
তোর কাছে আমি কৃতজ্ঞ, যে তুই খুব বেশি সময়
আমার কাছে ছিলি না, আমাকে খুঁজে পেতে পেরেছি।
এখন আমি নিজেকে চিনি, চিনতে গিয়ে বুঝেছি
আমার না বোঝা জীবনটাই ভালো ছিল।
আমার দুর্বোধ্য জীবনে, না পাওয়া প্রশ্নের জন্য
সব কিছুর অর্থ জানতে চাওয়ার জন্য ছুটে চলা,
তোর হাসি, চোখের ভাষা, নিজের মতো অর্থ দেওয়া
তুই বুঝবি না, কি এক রোমাঞ্চকর জীবন।
আর একবার বোকা হতে ইচ্ছা করে, শুধু তোর জন্যে।
তোর মুখে শুনতে ইচ্ছা করে "পাগল"।
জন্মাবধি আমার এই ছুটে চলার একমাত্র পাগলামি তুই,
এই তুইটুকুই আমার জীবনীশক্তি।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



